IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> প্রবাস >> জর্ডানে নিহত ৩ মার্কিন সেনার নাম প্রকাশ

জর্ডানে নিহত ৩ মার্কিন সেনার নাম প্রকাশ

ধূমকেতু নিউজ ডেস্ক : জর্ডানের একটি মার্কিন সেনাঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনার নাম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তারা হলেন- সার্জেন্ট উইলিয়াম জেরোমি রিভারস (৪৬), বিশেষজ্ঞ কেনেডি ল্যাডন স্যান্ডার্স (২৪) ও বিশেষজ্ঞ ব্রিওনা অ্যালেক্সান্ড্রিয়া মাফেট (২৩)।

রোববার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় ভোরে জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরাকের ‘ইসলামিক রেজিট্যান্স’ নামক একটি প্রতিরোধ গোষ্ঠী। এতে ওই তিন মার্কিন সেনা আহত হওয়ার পাশাপাশি অন্তত ৪০ জন আহত হন।

ইসলামিক রেজিস্ট্যানস দাবি করেছে, ফিলিস্তিনের গাজায় ইসরাইল হত্যাযজ্ঞের জবাব হিসেবে চারটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। গত ৭ অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পর, রোববারই মধ্যপ্রাচ্যে প্রথম মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এই হামলার জন্য ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের দাবি, এসব ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী ইরান-সমর্থিত হিজবুল্লাহকে অনুসরণ করছে।

এদিকে ইরানের সঙ্গে ‍যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধ চায় না বলেও জানিয়েছে পেন্টাগন। দপ্তরটির মুখপাত্র সাবরিনা সিং বলেছেন, আমরা যুদ্ধ চাই না, তবে আমরা ব্যবস্থা নেব ও আমাদের সেনাবাহিনীর ওপর চালানো হামলার জবাব দেবো।

সিবিএস নিউজ জানিয়েছে, জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলায় ব্যবহৃত ড্রোনটি ইরানের তৈরি বলে মনে হচ্ছে বলে দাবি করেছেন এক মার্কিন কর্মকর্তা। ওই কর্মকর্তা বলেছেন, ড্রোনটি ইরানের ‘শাহেদ ড্রোনের’ মতো। একই ড্রোন ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে দিয়েছে ইরান।

তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অভিযোগ অস্বীকার করেছে ইরান। সোমবার (২৯ জানুয়ারি) বার্তা সংস্থা আইআরএনকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানির বলেন, আমরা আগেও বলেছি, এখনো বলছি, বিরোধী গোষ্ঠীগুলো এই অঞ্চলে সংঘটিত গণহত্যা ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে কাজ করে। তবে তারা ইরানের সরকারের আদেশে চলে না।

বিবিসি বলছে, গত সপ্তাহে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন সব সহিংসতা দেখা গেছে, যা এই অঞ্চলে চলমান অস্থিরতা আরও বাড়িয়ে দিচ্ছে। একদিকে, ইসরায়েল-হামাস ‍যুদ্ধ ও অন্যদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলে বিরুদ্ধে ‘ইরান-সমর্থিত’ সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর (হুথি, হিজবুল্লাহ, হামাস) প্রতিরোধ পরিস্থিতি ক্রমেই জটিল করে তুলছে।

সূত্র: বিবিসি, সিবিএস

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31