IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> জাতীয় >> লিড নিউজ >> বাপেক্স দক্ষতা দেখাতে না পারলে টিকতে পারবে না : প্রতিমন্ত্রী নসরুল হামিদ

বাপেক্স দক্ষতা দেখাতে না পারলে টিকতে পারবে না : প্রতিমন্ত্রী নসরুল হামিদ

ধূমকেতু নিউজ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, অর্থনীতিকে শক্তিশালী করতে গ্যাস অনুসন্ধান বাড়াতে হবে। এই কাজ করতে না পারলে রাষ্ট্রীয় অনুসন্ধান কোম্পানি বাপেক্সও টিকতে পারবে না। আমরা আশাবাদী, বাপেক্স তার কার্যক্রম আরও শক্তিশালী করবে।

শনিবার অনুসন্ধান কূপ কৈলাশটিলা-৮ খনন প্রকল্প পরিদর্শন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বাংলাদেশে এই মুহূর্তে প্রতিদিন আরো ১ হাজার এমএমসিএফ গ্যাস প্রয়োজন। দেশীয় ফিল্ড থেকে গ্যাস পেলে প্রতি ইউনিটে ৪ টাকা খরচ হয়। একই পরিমাণ গ্যাস আমদানি করতে ৬০ টাকা খরচ হয়। এত টাকা কোত্থেকে দেবে সরকার? মাত্র ২৩ শতাংশ গ্যাস আমদানি করি। এই অর্থ যদি বাঁচাতে পারি তা হবে দেশের অর্থনীতির চালিকাশক্তি।

এসময় কৈলাশটিলা ফিল্ডে আরও ১ দশমিক ৬ টিসিএফ (ট্রিলিয়ন ঘনফুট) গ্যাস পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, আগামী চার মাসের মধ্যে খনন শেষ হলে এবিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

নসরুল হামিদ আরও বলেন, আরও ১০০টি কূপ খননের উদ্যোগ নেয়া হচ্ছে। আগামী দুই বছরে আরও ৬০০ থেকে ৬৫০ এমএমসিএফ গ্যাস যুক্ত করতে চাই।

প্রতিমন্ত্রী বলেন, কৈলাশটিলা ফিল্ডে আগে ৩ টিসিএফ মজুত ছিল। অনুসন্ধান কূপ খনন করায় মজুদ আরও ১ দশমিক ৬ টিসিএফ গ্যাস পাওয়া যাবে। কয়েক মাসের মধ্যে এই গ্যাস পাইপলাইনে নিয়ে আসতে পারব।

সকালে জালালাবাদ গ্যাম ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের প্রধান কার্যালয় পরিদর্শন ও প্রিপেইড মিটার প্রকল্পের ডাটা সেন্টার উদ্বোধন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তিন দিনের সফরে সিলেটে রয়েছেন তিনি। এই সময়ে গ্যাস ফিল্ড ও প্রসেস প্লান্ট পরিদর্শন, মডেল পেট্রোল পাম্প উদ্বোধন, পাইপলাইনে গ্যাস সরবরাহ উদ্বোধনের কর্মসূচি রয়েছে তার হাতে।

কৈলাশটিলা-৮ কূপের খনন কাজ শুরু হয়েছে চলতি বছরের ১১ জানুয়ারি। ১২০ দিনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির এই কূপটি খনন করছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স।

কর্মকর্তাদের উদ্দেশে নসরুল হামিদ বলেন, আপনারা উদ্যোগ নেবেন, আমরা সেই অপেক্ষায় বসে থাকি। মন্ত্রণালয় কোনো প্রকল্প গ্রহণ করে না। আমরা চাই প্রত্যেকে সক্ষমতা দেখাক, আমরা তাদের সক্ষমতার দিকটি দেখতে চাই। যারা ভালো করবে তাদের মূল্যায়ন করা হবে। সিলেট গ্যাস ফিল্ড এগিয়ে গেছে, আরও প্রকল্প নিচ্ছে। বাপেক্স ও বাংলাদেশ গ্যাস ফিল্ড পিছিয়ে আছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31