IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> আজ ন্যু ক্যাম্পে মেসি-রোনালদো দ্বৈরথ

আজ ন্যু ক্যাম্পে মেসি-রোনালদো দ্বৈরথ

ধূমকেতু নিউজ ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হতে যাচ্ছেন প্রজন্মের দুই সেরা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও নকআউট পর্ব আগেই নিশ্চিত করে ফেলেছে তাদের দল বার্সেলোনা ও জুভেন্টাস। তাই মুখোমুখি লড়াই আপাতদৃষ্টিতে গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে। তবে মেসি-রোনালদো বলে কথা। মাঠের লড়াইয়ে তারা কেউ কাউকে ছেড়ে দেয়নি।

আজ মঙ্গলবার রাতে মেসির বার্সেলোনা ন্যু ক্যাম্পে আতিথ্য দেবে রোনালদোর জুভেন্টাসকে। পুরো ফুটবল বিশ্ব তাই অপেক্ষায় দুই কিংবদন্তির ধ্রুপদি লড়াইয়ের।

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দুজনের দ্বৈরথ দেখা গেছে হরহামেশাই। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের লড়াইয়ে অন্যরকম উত্তাপ ছড়াতো মেসি-রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা। ২০১৮ সালে রিয়াল ছেড়ে রোনালদো পাড়ি জমান ইতালির ক্লাব জুভেন্টাসে। এরপর আর দেখা হয়নি মেসির সঙ্গে।

তাদের সবশেষ সাক্ষাৎ হয়েছে ২০১৮ সালের ৬ মে। ২-২ গোলে ড্রর ওই ম্যাচে গোল করেছিলেন মেসি-রোনালদো দুজনেই।

এ বারের চ্যাম্পিয়ন্স লিগে দুই দেশের দুই ক্লাবকে (স্পেনের বার্সা, ইতালির জুভেন্টাস) ফেলা হয় একই গ্রুপে। তাতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখির সুযোগ তৈরি হয় রোনালদো ও মেসির।

প্রথম লেগে অবশ্য দুই জনের দেখা হয়নি সবুজ গালিচায়। সেই সময় রোনালদো করোনা আক্রান্ত ছিলেন। বার্সা ম্যাচটা জিতে নিয়েছিল ২-০ গোলে। সেই ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছিলেন মেসি। এবার ন্যু ক্যাম্পে জিতে মধুর প্রতিশোধ নিতে চাইবে জুভেন্টাস। রোনালদোও নিশ্চিতভাবে চাইবেন মেসির মাঠে দিনটি নিজের করে নিতে।

বার্সা ও জুভেন্তাস দুই দলই এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে। দুই দলের দ্বৈরথ ছাপিয়ে তাই দুই মহাতারকার দ্বৈরথই বড় হয়ে উঠেছে।

রোনালদো বেশ ছন্দে আছেন। ডায়নামো কিয়েভের বিপক্ষে ৭৫০ গোলের (ক্লাব ও দেশ মিলিয়ে) মাইলফলক ছুঁয়েছেন। তুরিনের বিপক্ষে গোল না পেলেও দল ২-১ গোলে ম্যাচ জিতেছে।

অন্যদিকে বার্সার দেম্বেলে লা লিগায় কাদিজের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় নেই জুভেন্টাসের বিপক্ষে। কাদিজের কাছে ২-১ গোলে হার মেনেছে বার্সা। লা লিগায় এবার একদমই ভালো শুরু করেনি বার্সেলোনা। মেসির ফর্মও চিন্তার কারণ হয়ে উঠছে।

আগের দুই ম্যাচে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বিশ্রাম দিলেও জুভেন্টাসের বিপক্ষে তাকে রাখার ব্যাপারে নিশ্চিত করেছেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান।
এএইচ/এসএ/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31