IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> মান্দায় গভীর নলকূপ নিয়ে সংঘর্ষ, আহত ১০

মান্দায় গভীর নলকূপ নিয়ে সংঘর্ষ, আহত ১০

সংঘর্ষ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় গভীর নলকূপের ঘরে তালা দেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষে ১০জন আহত হয়েছেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলার মৈনম ইউনিয়নের দক্ষিণ মৈনম অযোধ্যাপাড়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন, দেলোয়ার হোসেন (৪৮), আব্দুস সামাদ (৫৫), আনোয়ার হোসেন মোল্লা (৫০), সামছুর রহমান (৬০), আব্দুর রশিদ (৩০), আলমগীর হোসেন (৩০), আব্দুল মালেক বিশ্বাস (৬৫), আব্দুর রহিম বিশ্বাস (৫৫), ইসমাইল হোসেন বিশ্বাস (৫০) ও আব্দুস সালাম বিশ্বাস (৪০)।

আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আব্দুস সামাদ ও আব্দুর রহিম বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দক্ষিণ মৈনম গ্রামের কৃষক তাপস কুমার জানান, মৈনম ইউনিয়নের দক্ষিণ মৈনম মৌজায় প্রায় ২৭ বছর আগে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ একটি গভীর নলক‚প স্থাপন করে। শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত এ নলক‚পের অপারেটরের দায়িত্বে ছিলেন দেলোয়ার হোসেনের স্ত্রী রশিদা বেগম। চলতি মৌসুমে একই গ্রামের বিশ্বাস পরিবার অপারেটর পরিবর্তনের দাবি করে। এনিয়ে অপারেটরসহ মাঠের কৃষকদের সঙ্গে বিশ্বাস পরিবারের বিরোধ সৃষ্টি হয়।

একই গ্রামের কৃষক আব্দুর রশিদ বলেন, মাঠে পানি ছাড়ার পর গত ১৮ ফেব্রুয়ারি গভীর নলক‚পের ঘরে তালা দেন বিশ্বাস পরিবারের লোকজন। এর পর থেকে গভীর নলকূপটি বন্ধ ছিল। ভয়ে অপারেটরও নলক‚পটি আর চালু করেননি। এ অবস্থায় আজ শনিবার সকালে মাঠের কয়েকজন কৃষক তালা ভেঙে নলক‚পটি চালু করে।

কৃষক আব্দুর রশিদ আরও বলেন, গভীর নলকূপের তালা ভাঙার সংবাদে বিশ্বাস পরিবারের লোকজন সংঘবদ্ধ হয়ে কৃষকদের ওপর হামলা করে। এতে উভয়পক্ষের সংঘর্ষে ১০জন আহত হন।

এদিকে গভীর নলকূপের ঘরে তালা লাগানোর বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আব্দুল মালেক বিশ্বাস কোনো কথা বলতে রাজি হননি।

এ প্রসঙ্গে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ বিষয়ে কোনো পক্ষই থানায় অভিযোগ করেননি।

ওসি আরও বলেন, গভীর নলকূপ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকেই ছাড় দেওয়া হবে না।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31