IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> প্রবাস >> লিড নিউজ >> পবিত্র রোজার আগেই ১০ হাজার পণ্যের দাম কমাল আরব আমিরাত

পবিত্র রোজার আগেই ১০ হাজার পণ্যের দাম কমাল আরব আমিরাত

ধূমকেতু নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পবিত্র রমজান মাস উপলক্ষ্যে প্রায় ১০ হাজার পণ্যের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে।

শারজাহ কো-অপারেটিভ সোসাইটি নামে একটি রিটেইলার প্রতিষ্ঠান গত বুধবার এই মূল্যছাড়ের ঘোষণা দেয়।

দাম কমানো এসব আইটেমের বেশিরভাগই অত্যাবশ্যকীয় খাদ্য পণ্য। এছাড়া রান্নার তেল এবং ময়দার মতো পণ্যের দামও ৭৫ শতাংশ পর্যন্ত হ্রাস পাবে। গত বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, শারজাহ কো-অপারেটিভ সোসাইটি গত বুধবার ঘোষণা করেছে- তারা ২০২৪ সালের পবিত্র রমজান মাসের জন্য ৩৫ মিলিয়ন দিরহাম বরাদ্দ করেছে এবং প্রায় ১০ হাজার আইটেমের দাম কমিয়েছে।

তারা বলছে, দাম কমানো এই আইটেমগুলোর প্রায় ৮০ শতাংশই অত্যাবশ্যকীয় খাদ্য পণ্য এবং সমগ্র আমিরাতজুড়ে অবস্থিত তাদের ৬৭ টি শাখায় এগুলো পাওয়া যাবে। রান্নার তেল, ময়দা এবং চালের মতো প্রধান মুদি পণ্যের দাম ৭৫ শতাংশ পর্যন্ত হ্রাস পাবে।

খালিজ টাইমস বলছে, গত ২২ ফেব্রুয়ারি থেকেই পণ্যের এই মূল্যছাড় শুরু হয়েছে। এছাড়াও প্রাথমিকভাবে ওই ১০ হাজার পণ্যের বাইরে থাকা আইটেমগুলোর ওপর সাপ্তাহিক অফারগুলোতেও অতিরিক্ত আরও মূল্যছাড় পাওয়া যাবে।

এর পাশাপাশি এই ক্যাম্পেইনের অধীনে ৩০০ দিরহাম বা তার বেশি খরচ করা ক্রেতাদের জন্য বড় বড় পুরস্কার পাওয়ার সুযোগও রয়েছে। যার মধ্যে প্রতি সপ্তাহে দুটি সুজুকি ডিজায়ার গাড়ি, ৩০টি আসবাবপত্র উপহার কার্ড যার মূল্য ৫ হাজার দিরহাম এবং এক হাজার দিরহাম মূল্যের ৩২টি শপিং গিফট কার্ড।

এছাড়া যারা খাবার দান করতে ইচ্ছুক তাদের কেনার জন্য ৯৯ দিরহাম থেকে ৩৯৯ দিরহাম মূল্যের তিন ধরনের খাবারের ঝুড়িও রাখা হবে। শারজাহ চ্যারিটির সহযোগিতায় দান করা এসব খাবার বিতরণ করা হবে বলেও জানানো হয়েছে।

শারজাহ কো-অপারেটিভ সোসাইটির সিইও মাজিদ আল জুনায়েদ বলেন, বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল সংক্রান্ত চ্যালেঞ্জ সত্ত্বেও শারজাহ কো-অপারেটিভ সোসাইটি তার সকল শাখায় প্রয়োজনীয় সমস্ত পণ্যের পর্যাপ্ত সরবরাহের নিশ্চয়তা দিয়েছে।

তিনি বলেন, ‘পবিত্র রমজান মাসে সম্ভাব্য মূল্যবৃদ্ধির বিষয়ে গ্রাহকদের উদ্বেগ থাকলেও সোসাইটি সাশ্রয়ী মূল্যে পণ্য হাতে তুলে দেওয়ার ব্যাপারে জনসাধারণকে আশ্বস্ত করেছে।’

এছাড়া যানজট নিরসনে এবং গ্রাহকদের আরও বেশি সুবিধা প্রদানের জন্য ড্রাইভ-থ্রু শপিংয়ের মতো সুযোগ চালু করার দিকেও নজর দিচ্ছে আরব অমিরাতের এই খুচরা বিক্রেতা সংস্থাটি।

এর আগে গত মঙ্গলবার দুবাই-ভিত্তিক খুচরা বিক্রেতা ইউনিয়ন কোপও ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশের মধ্যে ৪ হাজার পণ্যের ওপর মূল্যছাড় ঘোষণা করেছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31