IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> মান্দায় অস্তিত্বহীন মাদ্রাসার উন্নয়নের নামে জালসা, উত্তেজনা

মান্দায় অস্তিত্বহীন মাদ্রাসার উন্নয়নের নামে জালসা, উত্তেজনা

মান্দায় অস্তিত্বহীন মাদ্রাসার উন্নয়নের নামে জালসা, উত্তেজনা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : শুধু মাঠ আছে, নেই কোনো অবকাঠামো। নেই শিক্ষক-কর্মচারি কিংবা শিক্ষার্থী। অস্তিত্বহীন সেই মাদ্রাসার উন্নয়নের নামে আয়োজন করা হয়েছে ইসলামি জালসার। আগামি শুক্রবার (১ মার্চ) এ জালসা অনুষ্ঠিত হবে।

নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের বিলউথরাইল পশ্চিমপাড়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠে এ জালসার আয়োজন করেছে কথিত মাদ্রাসা কমিটি। এনিয়ে এলাকাবাসির দু’পক্ষে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো মূহূর্তে সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

জালসাকে কেন্দ্র করে ২০১৮ সালের ৩মার্চ ওই মাঠে গ্রামবাসির দু’পক্ষের সংঘর্ষে চারজন আহত হন। সংঘর্ষের ওই ঘটনায় দায়ের হওয়া একটি মামলা আদালতে বিচারাধীন আছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার কয়েক ব্যক্তি অস্তিত্বহীন মাদ্রাসার উন্নয়নের নামে জালসার আয়োজন করছে। জালসার খরচের পর অবশিষ্ট উপার্জিত অর্থ ভাগবাটোয়ারা করে নেন। ধর্মীয় অনুভুতি কাজে লাগিয়ে নির্বিঘেœ কাজটি করছেন তারা।

বিলউথরাইল গ্রামের আব্দুস সাত্তার প্রামাণিক বলেন, বিলউথরাইল গ্রামে ১৯৬৯ সালে একটি হেফজখানা চালু করা হয়। ২০০৭ সালের দিকে সেখানে একটি দাখিল মাদ্রাসা স্থাপনের উদ্যোগ নেয় গ্রামের লোকজন। সে সময় হেফজখানার বিভিন্ন এলাকায় থাকা ৫৬ শতক জমি বিক্রি করে দাখিল মাদ্রাসার জন্য গ্রামের পশ্চিমপাশে ৮০ শতক অখন্ড জমি কেনা হয়। এর পর শুরু হয় মাদ্রাসার কার্যক্রম।

গ্রামের ইমরান আলী বলেন, নীতিমালা জটিলতায় ২০১২ সালে বিলউথরাইল পশ্চিমপাড়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার সকল কার্যক্রম গুটিয়ে ফেলা হয়। এর পর মাদ্রাসার শিক্ষক-কর্মচারিরা বিভিন্ন পেশায় যুক্ত হন। মাদ্রাসা বিলুপ্ত হওয়ার পর সেখানে আবারো হেফজখানা চালু করেন গ্রামবাসি। এসময় মাদ্রাসার অনুকুলে থাকা জমি হেফজখানার নামে ফিরিয়ে দেওয়া হয়।

আজ মঙ্গলবার সরেজমিনে বিলউথরাইল পশ্চিমপাড়া গ্রামে গিয়ে মাদ্রাসার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। শুধু রয়েছে একটি মাঠ। সেই মাঠে পশ্চিমপাশে দুই কক্ষ বিশিষ্ট টিন সেডের একটি স্থাপনা দেখা যায়। কিন্তু সেখানেও কাউকেই পাওয়া যায়নি। দুই কক্ষই ছিল তালাবদ্ধ।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের একাধিক বাসিন্দা জানান, টিনসেডের স্থাপনাটি একটি মক্তব। সকালে গ্রামের শিশুদের এখানে আরবি শেখানো হয়। এখানে মাদ্রাসার কোনো অস্তিত্বই নেই। কতিপয় ব্যক্তি নিজেদের স্বার্থে মাদ্রাসার নাম ভাঙিয়ে জালসার আয়োজন করছে।

জালসা আয়োজক কমিটির সদস্য পরিচয়ে মিলন রানা নামের এক যুবক বলেন, গ্রামে এক সময় মাদ্রাসা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে সেটা সম্ভব হয়নি। অস্তিত্বহীন মাদ্রাসার নামে জালসার আয়োজন প্রসঙ্গে তিনি কথা বলতে রাজি হননি। মাদ্রাসা কমিটিতে কারা আছেন এ বিষয়েও তিনি কোনো কথা বলেননি।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, বিষয়টি আমার জানা নেই। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31