IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> লিড নিউজ >> দুই হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন এমপি নিক্সন

দুই হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন এমপি নিক্সন

ধূমকেতু নিউজ ডেস্ক : উপ-নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে করা মামলায় সংসদ সদস্য ও যুবলীগ নেতা মুজিবর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে জামিন দিয়েছেন জজকোর্ট। মঙ্গলবার ফরিদপুরের জেলা ও দায়রা জজ সেলিম মোল্লা এ আদেশ দেন।

মঙ্গলবার বেলা ১১টায় দুই হাজার টাকার মুচলেকা নিয়ে ফরিদপুরের জেলা ও দায়রা জজ তাকে জামিন দেন বলে জানিয়েছেন এমপির আইনজীবী।

নিক্সন চৌধুরীর পক্ষে শুনানি করা অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার এদনি জানান, রাষ্ট্রপক্ষ এ জামিনের আবেদনের বিরোধিতা না করায় আদালত দুই হাজার টাকার বেলবন্ডে নিক্সনকে নিয়মিত জামিন দেন।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের মামলাটি করে নির্বাচন কমিশন। গত ১৫ অক্টোবর চরভদ্রাসন থানায় মামলাটি করেন চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়, নিক্সন চৌধুরী গত ৯ অক্টোবর সকালে মোবাইল থেকে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারকে কল করেন। নির্বাচনে অধিকসংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন এমপি। তিনি বলেন, বেশি সংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োগের কারণে তার প্রার্থী পরাজিত হলে মহাসড়ক অবরোধ করা হবে। এ ছাড়া নানা ভয়ভীতি প্রদর্শন ও অশোভন মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়।

এ ছাড়া ১০ অক্টোবর নির্বাচনের দিন চরভদ্রাসন উপজেলার চর অযোধ্যা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এক ব্যক্তি আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে আটক হন। নির্বাচনের দায়িত্বে থাকা ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ওই ব্যক্তিকে আটকের নির্দেশ দেন। এ ঘটনায় নিক্সন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোবাইলে কল করে গালিগালাজ করেন বলে অভিযোগ ওঠে।

এছাড়া নিক্সন নির্বাচনী এলাকায় নির্বাচনী কাজে অংশ নিয়ে আচরণ বিধি লঙ্ঘন করেছেন। এছাড়া নির্বাচনের ফল ঘোষণার পর এমপি সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দিয়ে নির্বাচনী অচরণবিধি ভাঙেন বলে অভিযোগ আনা হয়।

এ মামলায় আট সপ্তাহের জন্য হাইকোর্টের একটি বেঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান নিক্সন চৌধুরী। গত ২০ অক্টোবর হাইকোর্টের বিচারপতি শেখ জাকির হোসেন ও কে এম জাহিদ সরোয়ারের আদালত তাঁকে জামিন দিয়ে নিম্ন আদালতে হাজিরা দেয়ার নির্দেশ দেন।

আজ আদালতে নিক্সন চৌধুরী জামিনের আবেদন করেন।

জামিন পাওয়ার পর সংসদ সদস্য নিক্সন চৌধুরী বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। ওই নির্বাচন বাতিল হয়ে যাওয়ায় তার বিরুদ্ধে করা মামলার গুরুত্ব হারিয়েছে কি না, আদালত সে বিবেচনা করবেন।

গত ১০ অক্টোবর ফরিদপুরের চরভদ্রাসন উপজেরা পরিষদের চেযারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31