IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে নিষিদ্ধ চায়না জালে মৎস্য শিকার

বিলুপ্তের পথে দেশীয় প্রজাতির মাছ

বদলগাছীতে নিষিদ্ধ চায়না জালে মৎস্য শিকার

বদলগাছীতে নিষিদ্ধ চায়না জালে মৎস্য শিকার

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ছোট যমুনা নদীতে নিষিদ্ধ চায়না বা দুই দুয়ারী জাল দিয়ে অবাধে চলছে দেশীয় মৎস্য শিকার। শুধু চায়না বা দুই দুয়ারী জাল নয় সাথে ব্যবহার করা হচ্ছে ক্যারেন্ট জাল।

এভাবে নদী, খাল, বিলে অবৈধ্য জাল দিয়ে মৎস্য শিকার করলে বিলুপ্ত হয়ে পড়বে সকল প্রকার দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী। বর্তমানে পানি কমে যাওয়ায় নদী, বিলে এই নিষিদ্ধ জাল দিয়ে অবাধে মৎস্য শিকার করলেও স্থানীয় প্রশাসনের কোন তদারকি নেই বললেই চলে।

সরেজমিনে বদলগাছী উপজেলার সদর, আধাইপুর ও মথুরাপুর ইউনিয়ন ঘুরে দেখা যায়, এলাকার মৎস্যজীবী লোকজন সন্ধ্যার আগে ছোট যমুনা নদীর বিভিন্ন জায়গায় বিশেষ করে রাতে নদীর এপার থেকে উপার পর্যন্ত এই চায়না বা দুই দুয়ারী জাল ও কারেন্ট জাল ফেলানো হচ্ছে। এসব জালে শুধু ছোট, বড় মাছ নয় মাছের রেনু, পোনা, ডিমসহ বিভিন্ন জলজ প্রাণী ধরা পরছে।

শ্রী কৃঞ্চপুর গ্রামের জাহিদ বলেন, জেলেরা সারা বছরই যমুনা নদীর গোরান দহ এলাকায় চায়না দুই দুয়ারী জাল ব্যবহার করে মৎস্য শিকার করে। এ জালে মাছ শিকারের ফলে মাছ, মাছের পোনা, মাছের ডিমও জলজ প্রাণীর ক্ষতি হয়। একারণে এক সময় দেশীয় মাছ শূন্য হয়ে পড়বে নদীতে।

তিনি আরো বলেন, চায়না জাল ও কারেন্ট জাল ব্যবহার করে মৎস্য শিকার এটি একটি অপরাধ। এই জালের ব্যবহারে মৎস্য সম্পদ, জলজ প্রাণী ও জীব-বৈচিত্র্য হুমকির সম্মুখীন হয়। যারা এই অবৈধ জাল আমদানি করছে এবং বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

স্থানীয় জেলেদের সাথে কথা বললে তারা বলেন, চায়না এই জালেতে সব ধরনের মাছ ছেকে ওঠে, সহজেই মাছ ধরা যায় এবং দাম কম হওয়ায় বেশিরভাগ জেলে বর্তমানে এ জাল ব্যবহার করছেন। আমাদের জেলেদের মধ্যে যারা পুরোনো কৌশলে মাছ ধরতেন তাদের বর্তমানে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। তাই অনেকেই বাধ্য হয়ে চায়না দুই দুয়ারী জাল কিনে জীবিকা নির্বাহ করছেন।

মথরাপুর গ্রামের জালাল বলেন, বিকেল হলেই এই চায়না জাল নদীতে ফেলা হয়। সারা রাত নদীতে রাখার পর খুব ভোড়ে এই জাল তুলে আনা হয় পাড়ে। এ সময় জালে ধরা পড়ে দেশীয় প্রজাতির মাছ সব এখন প্রায় বিলুপ্তির পথে। এ জাল দিয়ে মাছ ধরলে কিছুদিন পর হয়তো নদীতে আর কোনো দেশীয় মাছ পাওয়াই কঠিন হবে।

এ ব্যপারে স্থানীয় আধাইপুর ইউপির চেয়ারম্যান রেজাউল কবির পল্টন বলেন, সকলকে দেশীয় মাছ রক্ষার জন্য এগিয়ে আসতে হবে। নিষিদ্ধ চায়না জাল, কারেন্ট জাল দিয়ে মাছ ধরা বন্ধ করতে হবে। তাহলেই দেশীয় মাছ রক্ষা পাবে।

বদলগাছী উপজেলা মৎস্য অফিসার রাফিয়া আফরিন বলেন, আমরা ইতিমধ্যে দুইটি অভিযান পরিচালনা করেছি। আমি ট্রেনিংয়ে যাব। অফিসের চার্জ নওগাঁ উপজেলা মৎস্য অফিসারকে দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৃপ্তি কণা মন্ডল বলেন, এ বিষয়টি উপজেলা মৎস্য অফিসার তদারকি করে তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি না করলে আমাকে জানালে আমি ব্যবস্থা গ্রহণ করবো। তারপরও বিষয়টি আমি খোঁজ খবর নিয়ে দেখছি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31