IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> সভাপতির স্বাক্ষর জাল করে অধ্যক্ষের নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগমারায় মাড়িয়া মহাবিদ্যালয়

সভাপতির স্বাক্ষর জাল করে অধ্যক্ষের নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সভাপতির স্বাক্ষর জাল করে অধ্যক্ষের নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় মাড়িয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুর রশিদ মন্ডল ও শিক্ষক প্রতিনিধি অধ্যাপক মাহমুদুজ্জামান মজিবরের বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জাল করে নিয়োগ বাণিজ্য, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।

এর প্রতিবাদে রোববার (১০ মার্চ) তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন কলেজের প্রতিষ্ঠাতা ও জমিদাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শেখ।

সংবাদ সম্মেলনে কলেজ পরিচালনা কমিটির বর্তমান সভাপতি খোরশেদ আলমও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শেখ লিখিত বক্তব্যে দাবি করেন, মাড়িয়া মহাবিদ্যালয়ে দূর্নীতিবাজ অধ্যক্ষ আব্দুর রশিদ মন্ডল ও শিক্ষক প্রতিনিধি অধ্যাপক মাহমুদুজ্জামান মজিবর যোগসাজশ করে কলেজ পরিচালনা কমিটির বর্তমান সভাপতি খোরশেদ আলমের স্বাক্ষর জাল করে ২৮ লাখ টাকার বিনিময়ে একজন অফিস সহকারি নিয়োগ দিয়ে পুরো টাকা আত্মসাৎ করেছেন। সম্প্রতি ভূয়া সনদের মাধ্যমে একজন বিপিএড শিক্ষক ও একজন লাইব্রেরিয়ান নিয়োগ দিয়ে কলেজের সাবেক সভাপতি, অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধি প্রায় ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া কলেজে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও ল্যাব সহকারি কাম অফিস সহকারি বিষয়ে ল্যাব স্থাপন করে ওইসব পদে নিয়োগের প্রলোভন দিয়ে মাড়িয়া গ্রামের সোহরাব হোসেনের কাছে থেকে ৪ লাখ টাকা, জামেলা বেগমের কাছে থেকে ৩ লাখ টাকা এবং আব্দুল মাতিনের কাছে থেকে ৪ লাখ টাকাসহ আরও কয়েকজন গরীব ও অসাহয় বেকার যুবকের কাছে থেকে ৪ থেকে ৫ লাখ করে টাকা নিয়েও তাদের নিয়োগ দেওয়া হয়নি। ওইসব বিষয়ে বেশি টাকা পাওয়ায় শরিফুল ইসলাম, রাজিয়া, নীলিমা, মৌসুমি ও একজন আয়া নিয়োগ দিয়ে প্রায় ৫৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। নিয়োগ পাওয়া এসব কর্মচারীরা কোন দিন কলেজে না আসলেও অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধিকে অর্থের বিনিময়ে ম্যানেজ করে তারা নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করে থাকে।

সংবাদ সম্মেলন আরো অভিযোগ করা হয়, প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত কলেজটিতে কাম্য সংখ্যক শিক্ষার্থী নাই। বিশেষ করে পরিসংখ্যান, ইতিহাস, আরবি, সাচিবিকবিদ্যা, অর্থায়ন ও উৎপাদন, সমাজকল্যাণ এবং সমাজকর্ম এসব বিষয়ে কোন ছাত্র-ছাত্রী নাই। বর্তমানে মাড়িয়া মহাবিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৮০ জন। অথচ খাতায় প্রায় ৩০০ জন ভূয়া ছাত্র-ছাত্রীর নাম লিখে রাখা হয়েছে। যেসব বিষয়ে শিক্ষার্থী নাই সেইসব বিষয়ের শিক্ষকগণ প্রতি মাসে মাত্র একদিন করে কলেজে এসে হাজিরা খাতায় পুরো মাসের স্বাক্ষর করে অবৈধভাবে বেতন-ভাতা উত্তোলন করে সরকারি অর্থ আত্মসাৎ করা হচ্ছে।

অপরদিকে, কলেজের কমিটি গঠন করা হয় সকলের অগোচরে। কলেজ প্রতিষ্ঠাতাগণের মধ্যে অনেক শিক্ষিত ও জ্ঞানীগুনি লোক থাকা স্বত্ত্বেও অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধি নিয়োগ বাণিজ্যের লক্ষ্যে অশিক্ষিত ব্যক্তির নামে এমপির ডিও লেটার নিয়ে সভাপতি করে দুর্নীতি করে আসছেন। এবারও কমিটির মেয়াদ শেষ হওয়ায় ছয় মাস আগে কলেজ থেকে পাঁচ কিলোমিটার দূরে গোবিন্দপাড়া গ্রামের জনৈক সুরাত আলীর নামে এমপির ডিও লেটার নেওয়া হয়েছে। কলেজের শিক্ষক প্রতিনিধি অধ্যাপক মাহমুদুজ্জামান মজিবর একজন স্থানীয় ব্যক্তি। এ কারণে ক্ষমতার দাপটে তিনি এইসব বিষয় নিয়ন্ত্রন করে থাকেন এবং তার মনোনীত ব্যক্তির নামে এমপির ডিও লেটার নিয়ে এসে তাকে সভাপতি করে নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাৎ করে অল্প দিনের মধ্যে তিনি অঢেল সম্পদের পাহাড় গড়েছেন।

কলেজের দুর্নীতিবাজ অধ্যক্ষ আব্দুর রশিদ মন্ডল ও শিক্ষক প্রতিনিধি অধ্যাপক মাহমুদুজ্জামান মজিবরের বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জাল করে নিয়োগ বাণিজ্য, দুর্নীতি ও অনিয়মের বিষয়ে রাজশাহী শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। কলেজ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলমও তার স্বাক্ষর জাল করে অফিস সহকারি নিয়োগ দিয়ে ২৮ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। তবে অধ্যক্ষ আব্দুর রশিদ মন্ডল এই অভিযোগ অস্বীকার করে বলেছেন অফিস সহকারি পদে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31