ধূমকেতু নিউজ ডেস্ক : সৌদি আরবে রোজা শুরু আগামীকাল (সোমবার) থেকে। রোববার সন্ধ্যায় দেশটির সুপ্রিম কোর্ট এ কথা ঘোষণা করেছে। খবর আরব নিউজের।
রোববার সন্ধ্যায় সৌদি আরবের সুদাইর ও আল-হারিকে চাঁদ দেখা গেছে।
আরবি ক্যালেন্ডারের নবম মাস হলো পবিত্র রমজান। এ মাসে ধর্মপ্রাণ মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে বিরত থাকে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে।
পবিত্র এই মাস হলো আত্মসংযমের মাস। এ মাসে মুসলমানরা বেশি বেশি কোরআন পাঠসহ ইবাদত বন্দেগি করে থাকেন।এর আগে রমজান শুরুর তারিখ ঘোষণা করেছে
অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, ফিলিপাইন ও জাপান। দেশগুলোতে রমজান শুরু হবে মঙ্গলবার থেকে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews


