IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে টিসিবি‘র কার্ড ও পণ্যের পরিমান বৃদ্ধির দাবি

ফুলবাড়ীতে টিসিবি‘র কার্ড ও পণ্যের পরিমান বৃদ্ধির দাবি

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে প্রতিমাসে ন্যায্যমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কার্ডধারীদের মধ্যে পণ্য বিতরণ করে থাকে। এসব পণ্যের পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছেন সুবিধাভোগীরা। তারা বলছেন, যে পরিমাণ পণ্য দেওয়া হয় তা দিয়ে একটি পরিবারের এক মাস চলে না। ৫/৬ সদস্যের একটি পরিবারের পুরো মাসের জন্য পণ্যের পরিমাণ দ্বিগুণ করা হোক। এছাড়া এখনো অনেক অসহায় দরিদ্র মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত তাদের জন্য টিসিবি‘র কার্ড বৃদ্ধির দাবিও জানান তাদের।

বর্তমান একটি কার্ডের বিপরীতি ২ কেজি তেল, ২ কেজি মসুর ডাল, ৫ কেজি চাল দেয় টিসিবি। রজমান মাসে এর সাথে যোগ হয়েছে ১ কেজি ছোলা বুট।

গত সোমবার (১৮ মার্চ ) উপজেলা পরিষদ চত্বরে পৌরসভার ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের টিসিবি‘র কার্ড ধারিদের মাঝে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম চলে। পণ্য নিতে এসে নিজেদের দাবির কথা তুলে ধরেন কার্ডধারীরা। এর পাশাপাশি যারা টিসিবি‘র কার্ডধারী নয়, তারাও ভিড় করছে এখানে । তারা বলছেন আমরাও গরিব মানুষ আমাদেরও টিসিবি‘র পণ্য পাওয়ার অধিকার আছে। অথচ আমাদেরকে বাদ দিয়ে অনেক ধনি মানুষকেও কার্ড দেওয়া হয়েছে। আমাদেরকে টিসিবি‘র তালিকায় নেওয়া জন্য সরকারে প্রতি অনুরোধ করছি।

টিসিবির পণ্য নিতে এসে ৯ নম্বর ওয়ার্ডের মোসলেম উদ্দিন বলেন, একটি পরিবারে ৫/৬ জন মানুষ থাকে। তাদের জন্য ২ কেজি তেল, ২কেজি মসুর ডাল, ৫ কেজি চাল এসব কিছুই না। তবে এগুলো পেয়ে কিছুটা উপকার হচ্ছে। যদি এর পরিমাণ দ্বিগুণ করা হয় তাহলে একটি পরিবার ভালোভাবে চলতে পারতো। আশাকরি আগামীতে সরকার বিষয়টি নিয়ে চিন্তা করবে।

৭ নম্বর ওয়ার্ডের মনোয়ারা বেগম নামের এক কার্ডধারী বলেন, আমার পরিবারে ৫ জন সদস্য। স্বামী মারা গেছেন। এসব পণ্যের পরিমাণ বাড়ালে কষ্ট কিছুটা কম হতো।

প্রতি মাসে চিনি দেওয়ার দাবি জানিয়ে কেয়া আক্তার বলেন, বর্তমানে চিনি ও পেঁয়াজের দাম বেশি। চালের দাম বাজারে কমই আছে। দুই বছরের বাচ্চা নিয়ে পণ্য নিতে এসেছেন সালমা বেগম। তিনি বলেন, তার পরিবারে ৪ জন সদস্য। পণ্যের পরিমাণ বাড়ানো দরকার।

৮ নম্বর ওয়ার্ডের আসমা আক্তার নামে অপর কার্ডধারী বলেন, বর্তমানে পেঁয়াজের দাম দেড়শ টাকা, চিনির দাম ১৪০ টাকা। সরকার যদি এসব পণ্য দিতো তাহলে ভালো হয়। এই অল্প পরিমাণ পণ্য পাওয়ার পর আমাদেরকে দোকানে যেতেই হয়।

স্থানীয় অনেক সুধিজনেই মনে করছেন টিসিবির মাধ্যমে নিম্ন আয়ের মানুষের কষ্ট লাগব হলেও মধ্যবিত্তদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। মানুষকে প্রশান্তি দিতে না পারলে সরকারের নেওয়া সব উদ্যোগ ভেস্তে যাবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31