IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> হিলি বন্দর দিয়ে দেশে ঢুকলো ৩০০ টন পেঁয়াজ

হিলি বন্দর দিয়ে দেশে ঢুকলো ৩০০ টন পেঁয়াজ

ধূমকেতু নিউজ ডেস্ক : দিনাজপুর জেলার হিলি স্থল বন্দর দিয়ে ৩০০ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে আমদানি করা হয়েছে। ৪ দিনের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৩০ টাকা কমেছে।

বুধবার রাত ১০টা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ৩০টি ভারতীয় ট্রাকে ৩০০ মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। রাত সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ।

তিনি বলেন, হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে ২১ জন আমদানি কারক গত এক সপ্তাহ পূর্বে এলসি খুলে। উভয় দেশের সরকার পর্যায়ের বাণিজ্য চুক্তির পর বুধবার থেকে আমদানিকারকেরা এলসির পেঁয়াজ দেশের প্রবেশ করতে শুরু করেছে।

মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে আমদানি করা পেঁয়াজের ট্রাক প্রবেশ করবে বলে জানান তিনি।

বুধবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত ৩০টি ট্রাকে ৩০০ মেট্রিক টন পেঁয়াজ প্রবেশ করায় এ খবর মজুদদার ব্যবসায়ীদের কাছে পৌঁছে গেছে। গতকাল বিকালে হিলি স্থলবন্দরে দেশি পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। যা গত পরশু মঙ্গলবার হিলি বাজারে ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়।

এদিকে, বুধবার সন্ধ্যার পর দিনাজপুর শহরের বাহাদুরবাজার, চকবাজার ঘুরে দেখা গেছে দেশী পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বুধবার রাতে বাহাদূর বাজারে আরতদার সেলিম হোসেন জানান, পেঁয়াজের ভরা মৌসুমে ভারত থেকে পেঁয়াজ জামদানি করায় দেশি পেঁয়াজ পাইকারি দরে খুচরা মূল্যে বিক্রি করতে হচ্ছে। তিনি বলেন, ভারতীয় আমদানি করা পেঁয়াজ বাজারে আসলে দেশি পেঁয়াজের দাম এমনিতেই কমতে শুরু করবে।

এদিকে, দিনাজপুরের উৎপাদিত পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। চলন বিল এলাকার উৎপাদিত পেঁয়াজ দিনাজপুর বাজারে আসা শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আড়ৎদারেরা জানান, অতিরিক্ত মুনাফা লাভের আশায় ক্ষতির আশঙ্কা থেকে বাঁচতে এখন মজুমদারেরা তাদের পেঁয়াজ বাজারে ছেড়ে দেবে। ঈদুল ফিতরের মৌসুমে পেঁয়াজের সংকট ও দাম বেশির কোনটা আশঙ্কা নাই।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31