IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> পোরশায় অসময়ের বৃষ্টিতে ইটভাটা গুলির ব্যাপক ক্ষতি

পোরশায় অসময়ের বৃষ্টিতে ইটভাটা গুলির ব্যাপক ক্ষতি

পোরশায় অসময়ের বৃষ্টিতে ইটভাটা গুলির ব্যাপক ক্ষতি

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : হঠাৎ অসময়ের বৃষ্টিতে নওগাঁর পোরশা উপজেলার সবগুলো ইটভাটা গুলিল ব্যাপক ক্ষতি হয়েছে। ভাটাগুলির সারি সারি কাঁচা ইটগুলো বৃষ্টির পানিতে গলে কাদায় পরিনত হয়ে গেছে। আর এই ক্ষয়-ক্ষতির কারণে ভাটা মালিকদের মাথায় হাত পড়েছে। লাখ লাখ কাঁচা ইট গলে যাওয়ায় কিভাবে এইক্ষতি পুষিয়ে উঠবে মালিকররাচিন্তি হয়ে পড়েছে।

উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ওএমএস ব্রিকস এর মালিক শরিফুল ইসলাম জানান, অসময়ে হঠাৎ বৃষ্টি হওয়ায় কাঁচা ইট গলে কাদায় পরিণত হয়েছে। এতে তারা ব্যাপক ক্ষতির মধ্যে পড়ে গেছ।

তিনি জানান, বৃষ্টির কারণে উপজেলার ১০টি ইটভাটায় প্রস্তুতকৃত লাখ লাখ কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। এতে তারা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন বলে জানান।

তিনি আরও জানান, অনেক ভাটা মালিকরা বিভিন্ন ব্যাংক থেকে লাখ-লাখ টাকা ঋণ নিয়ে ইট ভাটার ব্যবসা শুরু করেছেন। কিন্তু মৌসুমের শুরুতেই এমন বড় ধরনের বৃষ্টির ধাক্কায় সর্বশান্ত হয়ে যাবেন অনেকে। ব্যাংক থেকে গৃহিত ঋণ কিভাবে পরিশোধ করবেন আর কিভাবেই বা নতুন করে ব্যবসা পরিচালনা করবেন তা নিয়ে ইতোমধ্যেই দিশেহারা হয়ে পড়েছেন ইটভাটা মালিকরা।

ইটভাটা মালিক সমিতির সভাপতি ও কেএসবি ব্রিকস্ এর মালিক আকবর আলী কালু জানান, উপজেলার দশ ইটভাটার মালিক প্রত্যেকে এখন দুশ্চিন্তায় আছেন। কিভাবে ঋণ শোধ করবেন আর পুনরায় ব্যবসা চালু করবেন। একদিকে এবারে ইটের দাম কম অপরদিকে হঠাৎ এই বৃষ্টিতে ইটভাটা মালিকরা ব্যবসার শুরুতেই লাখ-লাখ টাকা ক্ষতির সম্মুখিন হয়ে গেলো। অনেক ইটভাটা মালিকের পক্ষে ক্ষতি কাটিয়ে ওঠে ভাটা পরিচালনা প্রায় অসম্ভব হয়ে পড়বে বলে তিনি মনে করছেন।

অপরদিকে ইট তৈরির কাজে নিয়োজিত শ্রমিক আবুল হোসেন ও রাশেদুল হক জানান, বৃষ্টির ফলে কয়েকদিন যাবৎ তাদের কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। কতদিন বন্ধ থাকবে তাও তাদের জানা নেই। যে কয়দিন কাজ বন্ধ থাকবে সে দিনগুলোতে মালিক পক্ষ তাদের দিনেনা বলে তারা জানান। এতে তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়বে বলে তারা চিন্তিত হয়ে পড়েছেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31