IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> অমিত শাহের সঙ্গে কৃষকদের আলোচনা ব্যর্থ, আজকের বৈঠকও বাতিল

অমিত শাহের সঙ্গে কৃষকদের আলোচনা ব্যর্থ, আজকের বৈঠকও বাতিল

ধূমকেতু নিউজ ডেস্ক : আন্দোলনের জট কাটাতে কৃষকদের সঙ্গে গত মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় সরাসরি আলোচনায় বসেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু এরপরও কোনো সমাধান সূত্র বের হয়নি। কারণ, তিনটি বিতর্কিত আইন প্রত্যাহারে সরকার রাজি না হওয়ায় অনড় রইলেন কৃষক নেতারা। খবর আনন্দবাজার পত্রিকা।

এর জেরে বুধবার (৯ ডিসেম্বর) মোদি সরকারের মন্ত্রীদের সঙ্গে কৃষক নেতাদের যে বৈঠক হওয়ার কথা ছিল, তা বাতিল করা হয়েছে।

জানা গেছে, বুধবার বেলা ১১টার মধ্যে সরকার প্রস্তাব জানিয়ে একটি চিঠি পাঠাবে। এরপর সিংঘু সীমানায় দুপুর ১২টায় বৈঠক করবেন কৃষক সংগঠনের নেতারা।

কৃষক সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা বলেন, সরকার গত পাঁচটি বৈঠকে একই কথা বার বার বলছে। অমিত শাহকে আমরা বলেছি, নতুন কথা বলুন। একই কথা বলে কী লাভ? দেখা যাক, সরকার কী লিখিত প্রস্তাব দেয়। আমরা পরের বৈঠকে যোগ দেব কি না, তা কালই ঠিক হবে। তবে এর সম্ভাবনা কম।

মোদী সরকার এর আগে ইঙ্গিত দিয়েছিল, এপিএমসি-র বাইরে থাকা মান্ডিতেও সমান কর, ফসল কেনার আগে ব্যবসায়ীদের নথিভুক্তি, চুক্তি চাষে বিবাদে কর্পোরেট সংস্থার বিরুদ্ধে কৃষকদের আদালতে যাওয়ার ব্যবস্থা করতে সরকার আইনে সংশোধন করতে রাজি। সরকারি ফসল কেনায় এমএসপি-র নিশ্চয়তা দিতেও সরকার তৈরি। কিন্তু কৃষক নেতারা আগের বৈঠকেই সেই প্রস্তাব বাতিল করেন। ওই তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতেই তারা অনড়।

বৈঠকের আগেই অবশ্য কৃষক নেতারা জানিয়ে দিয়েছিলেন, তিন কৃষি আইন প্রত্যাহার করা, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি নিশ্চিত করার দাবি মানা হবে কি না, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে শুধু ‘হ্যাঁ’ বা ‘না’ শুনতে চান তারা।

কৃষকদের সঙ্গে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হঠাৎ বৈঠক নিয়েও বিতর্ক তৈরি হয়। সরকার তাদের ঐক্য ভাঙার চেষ্টা করছে কিনা এ নিয়ে কৃষক সংগঠনের নেতাদের মধ্যে শঙ্কা বিরাজ করে। তবে বৈঠকে গেলেও অনেক নেতাই শাহের বাসভবনে বৈঠকে যেতে রাজি হননি। ঠিক হয়, পুসার ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চের অতিথিশালায় বৈঠক হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন থেকে কৃষক নেতাদের সেখানে নিয়ে যাওয়া হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31