IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> মান্দায় যুবলীগের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ

মান্দায় যুবলীগের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় এক সময়ের মাদককারবারী ও ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত নেতা তারেক রহমানের বিরুদ্ধে এবার স্থাপনা দখলচেষ্টার অভিযোগ উঠেছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও হিন্দু সম্প্রদায়ের লোকজনকে মুখোমুখী দাঁড় করিয়ে ফায়দা লুটার চেষ্টা করছেন তিনি।

যুবলীগের বহিষ্কৃত এ নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরসহ চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে। এসব ঘটনার প্রতিবাদে আজ শনিবার দুপুরে দেলুয়াবাড়ি বাজারের ধানপট্টি এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে স্থানীয় ব্যবসায়ীরা।

অভিযুক্ত তারেক রহমান উপজেলার ভাঁরশো ইউনিয়নের কালিসফা গ্রামের মোবারক হোসেনের ছেলে ও ভারশোঁ ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে মাদক বিক্রি ও মূর্তি পাচারসহ একাধিক মামলা রয়েছে।    

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ব্যবসায়ী শংকর কুমার সাহা, মাসুদ রানা, নিপেন ওরাও, যতীন ওরাও, জীবন কুমার সাহা প্রমুখ। 

বক্তারা দাবি করেন, এক সময়ের চিহ্নিত মাদককারবারী তারেকের চাঁদাবাজিতেও অতিষ্ঠ এলাকার লোকজন। তিনি ২০১০ সালে দেলুয়াবাড়ি বাজারের ধানপট্টি এলাকায় আব্দুর রশিদের মার্কেটের একটি দোকানঘর ভাড়া নিয়ে ওষুধের ব্যবসা শুরু করেন। হঠাৎ করেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক ব্যক্তিকে দিয়ে কাল্পনিক দলিল তৈরি করে ওই মার্কেট দখলে নেওয়ার চেষ্টা করছেন তিনি। 

ব্যবসায়ী শংকর সাহা বলেন, এই মার্কেটকে কেন্দ্র করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ‘জনা ওরাও’ নামের এক ব্যক্তি গত বৃহস্পতিবার সকালে আমার ওপর হামলা চালিয়ে মারধর করে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আমি থানায় মামলা দায়ের করেছি। ঘটনাটিকে ভিন্নখাতে নিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোকজনকে আমার বিরুদ্ধে উষ্কে দেওয়ার চেষ্টা করছেন তিনি। 

এসব অভিযোগের বিষয়ে জানতে তারেক রহমানের মোবাইলফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31