IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপন
Home >> রাজনীতি >> বিশেষ নিউজ >> পোরশায় ভাইস চেয়ারম্যান পদে ডজনের অধিক সম্ভাব্য প্রার্থীর প্রচারণা

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন

পোরশায় ভাইস চেয়ারম্যান পদে ডজনের অধিক সম্ভাব্য প্রার্থীর প্রচারণা

পোরশায় ভাইস চেয়ারম্যান পদে ডজনের অধিক সম্ভাব্য প্রার্থীর প্রচারণা

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী দ্বিতীয় ধাপে মে মাসের ২১ তারিখ অনুষ্ঠিত হবে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে অংশগ্রহণের জন্য ডজনেরও বেশী পুরষ ও নারী মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রচারনার ও পোস্টার টাঙ্গানোর মাধ্যমে নিজের প্রার্থীতার কথা জানিয়ে দিচ্ছেন উপজেলার জনগণকে। তবে নির্বাচনী জামানতের পরিমাণ ৭৫ হাজার টাকা করায় প্রার্থীদের কেউ কেউ নড়ে চড়ে বসছেন আবার অনেকে নির্বাচনী মাঠে নাও থাকতে পরেন বলে ধারণা করা হচ্ছে।

এবারের উপজেলা নির্বাচনে বিএনপির কোন প্রার্থী না থাকায় প্রার্থীদের মধ্যে প্রায় সবাই উপজেলার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্য এবং অনেকে বয়সে তরুণ। পুরো রমজানেও তারা দিন রাত নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। ৬ ইউনিয়নের এ উপজেলায় সর্বশেষ তথ্য অনুযায়ী ভোটার সংখ্যা প্রায় ১ লাখ ৮ হাজার। এ উপজেলায় বর্তমান ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক কাজীবুল ইসলাম। এবারেও তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন বলে জানিয়েছেন।

বর্তমান যুবলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খোকন নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন জোরেসোরে। সাবেক ছাত্র নেতা তৈয়ব আলী নির্বাচনে অংশগ্রহণের জন্য ভোটারদের দারে দারে প্রচারনা চালিয়ে যাচ্ছেন করেছেন পোস্টারিং। ছাত্র জীবন থেকেই তিনি আওয়ামী রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে রেখে বেশ পরিচিতি লাভ করেছেন।

উপজেলা আদিবাসী পরিষদের সাবেক সভাপতি ও উপজলা আওয়ামী লীগের সহ সভাপতি মহেন্দ্র পাহান ভাইস চেয়ারম্যান পদের জন্য প্রচার প্রচারণায় মাঠে রয়েছেন। বর্তমান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রামলাল সরদার ও সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম আওয়ামী রাজনীতির সদস্য হওয়ায় মাঠে রয়েছেন দু’জনই।

এছাড়াও ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন যুবলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী, যুবলীগ নেতা মহশীন আলী, ছাত্রলীগ নেতা মাইমুল ইসলাম শাহ্, সতন্ত্র প্রার্থী হিসাবে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোজাম্মেল হক ও সমাজসেবক মাসুম বিল্লাহ্ এবং জামায়াত নেতা সাগর আলী তার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

অপরদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা মহিলা লীগ সভাপতি নাসিমা বেগম, সাধারণ সম্পাদক অনামিকা সুইটি, যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমীন, মহিলা লীগ নেত্রী শরিফা বেগম ও ফাতেমা খাতুন নিজনিজ প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে গণসংযোগের রাস্তায় নিজের পক্ষে জনমত গড়তে থেমে নেই পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। সকাল সন্ধ্যা ছুটছেন ভোটারদের দ্বারেদ্বারে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930