IMG-LOGO

সোমবার, ২৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদানগোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুদেশের জনশক্তিকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য: এমপি মিলন২২ দিনে দেশে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলারনন্দীগ্রামে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভামান্দায় এডিপির ৫ লাখ টাকারকাজে অনিয়মের অভিযোগরুয়েটে চালু হলো অটোমেশনের মাধ্যমে জার্নাল সাবমিশন-রিভিউ সহ ডিওআই প্রয়োগ‘২০২৪ ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া’বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, ওষুধের স্টক না থাকায় ক্ষোভ প্রকাশফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও আদিবাসী নৃত্য অনুষ্ঠিতবিয়ে করলেন শিল্পী মহসিনা আক্তারসিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যেপ্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছাবঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরনিয়ামতপুরে ব্যবসায়ীদের সঙ্গে এমপি মোস্তাফিজুর রহমানের মতবিনিময়
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরবেন, ফাঁসি কার্যকর হবে’

‘আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরবেন, ফাঁসি কার্যকর হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন তাঁরা চান জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশে ফিরবেন। তিনি বলেন, ফিরে এলে তাঁর ফাঁসি কার্যকর করা হোক।

শুক্রবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) দিবসে ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভায় এ দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ। ন্যাশনাল এসএমই ফাউন্ডেশন এ অনুষ্ঠান আয়োজন করে।

জুলাই অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনা গত বৃহস্পতিবার রয়টার্সকে সাক্ষাতকারে জানিয়েছেন, ডিসেম্বরে আওয়ামী লীগের নেতাদের নিয়ে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন।

সাংবাদিকদের প্রশ্নে নাহিদ বলেন, শেখ হাসিনা কীভাবে আসবেন, কাদেরকে নিয়ে আসবেন, সারেন্ডার করবেন কী না, এটা ঠিক করতে হবে বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ সরকার এ বিষয়ে দিল্লির সঙ্গে কথা বলবে। এখানে আর কোনো পক্ষ নাই। ফলে সরকারই ঠিক করবে তাকে কখন আনবে, কীভাবে আনবে এবং কীভাবে বিচারের রায় কার্যকর করবে।

শেখ হাসিনা চাইলেও ব্যক্তিগত সিদ্ধান্তে দেশে ফিরতে পারবেন না- বলে মনে করেন জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দিল্লি থেকে তাকে যতটুকু পারমিট করে, ততটুকু কথা বলেন শেখ হাসিনা।

জুলাই অভ্যুত্থানকারীরা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত জানিয়ে নাহিদ বলেছেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে যদি রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার পাঁয়তারা বা প্রচেষ্টা হয়, সরকার যদি সেটাকে প্রশ্রয় দেয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতি সরকারেরই হবে।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, দলগতভাবে বিচারের যে কথা সরকার বলছে, এটাই সঠিক রাস্তা।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোকলেসুর রহমান পলাশ উদ্যোক্তাদের জন্য ঋণ সুবিধা তুলে ধরেন। পাঁচ শতাধিক উদ্যোক্তা এতে অংশ নেন। নারায়ণগঞ্জের হামীম কনজুমারস লিমিটেডের রফিকুল ইসলাম কনক, রংপুরের নিট ক্রাফট ডিজাইনের সুলতানা রাজিয়া, নিলাচল ইভেন্ট অ্যান্ড ম্যানেজমেন্টের আব্দুল্লাহ আল মামুনসহ ১৪ উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়। জুলাই শহীদ মারুফের বাবা মো. ইদরিস, জুলাই শহীদ মেহেরুন্নেসার বাবা মো. মোশারফ হোসেন এবং প্রশিক্ষক কামরুল হাসান শিমুলকেও সম্মাননা জানানো হয়।

এনসিপির রাজনৈতিক পরিষদের সদস্য আকরাম হোসাইন সিএফ, মুরাদ কিবরিয়া এফসিএ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক সরকার প্রমুখ বক্তৃতা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031