IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে সাংবাদিক মাহবুবের ১২তম মৃত্যুবার্ষিকী পালন

বদলগাছীতে সাংবাদিক মাহবুবের ১২তম মৃত্যুবার্ষিকী পালন

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁ জেলার বদলগাছী উপজেলার প্রয়াত বিশিষ্ট সাংবাদিক, শিক্ষক ও রাজনীতিবিদ মাহবুব উল ইসলাম আলমগীরের ১২তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। তিনি বদলগাছী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন। বিশিষ্ট এই সাংবাদিক জাতীয় দৈনিক সংবাদ ও রাজশাহীর সোনালী সংবাদ কাজ করতেন। এছাড়াও সামাজিক বিভিন্ন কর্মকান্ডে কর্মরত ছিলেন। তিনি উপজেলার বেগুণজোয়ার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

শুক্রবার (৫ এপ্রিল) মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিকেল ৪ টায় উপজেলার কাদিবাড়ী গ্রামে তার নিজ বাসভবনে তার বিদেহী আত্মার শান্তি কমনায় এক স্মরণ সভা, আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। তার ১২ তম এই মৃত্যু বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

মরহুমের পারিবারিক উদ্যোগে স্মরণ সভায় বদলগাছী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সানজাদ রয়েল সাগর এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদলগাছী প্রেসক্লাবের সভাপতি সহিদুল ইসলাম (দবির)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, কোলা ইউপি চেয়ারম্যান শহিনুর ইসলাম স্বপন, আধাইপুর ইউপি চেয়ারম্যান একে.এম রেজাউল কবির পল্টন, নওগাঁ শহর সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম, বদলগাছী সোনালী ব্যাংকে শাখা ব্যবস্থাপক এস. এম রাশেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, দৈনিক সংবাদের নওগাঁ জেলা প্রতিনিধি কাজি কামাল।

এসময় উপস্থিত ছিলেন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি সাহাব আলী, বদলগাছী প্রেসক্লাবের সহ সভাপতি আবু সাইদ (দৈনিক আজকালের খবর), প্রেসক্লাব বদলগাছীর সাধারণ সম্পাদক হাফিজার রহমান, বদলগাছী সাংবাদিক সংস্থা যুগ্ম সাধারণ সম্পাদক (দৈনিক মানবকন্ঠ) মিঠু হাসান, প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি সৈকত সোবহানসহ বদলগাছী উপজেলার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলার সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক ও রাজনৈকিত বৃন্দ সহ এলাকার শত শত গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্মরণ সভায় বক্তারা বলেন, সাংবাদিক মাহবুব উল ইসলাম আলমগীর শুধু সাংবাদিক ছিলেন না তিনি ছিলেন একজন শিক্ষক, রাজনীতিবিদ ও সমাজ সেবক। তিনি ছিলেন বদলগাছী উপজেলার সকল সাংবাদিকের শিক্ষা গুরু।

প্রয়াত মাহবুব উল ইসলাম আলমগীর ১৯৮১ইং সালে প্রথম সাংবাদিকতা শুরু করেন। তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠা লগ্ন থেকে উপজেলা সাধারন সম্পাদক ও পরে সভাপতির দ্বায়িত্ব পালন করেছেন, ১৯৮৭ ইং সালে তিনি বেগুনজেয়ার উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন।

স্মরণ সভা শেষে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে সকলের মাঝে ইফতারি পরিবেশন করা হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31