IMG-LOGO

মঙ্গলবার, ২৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গণভবনের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে এসআরবিমান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ডবাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যুরাণীনগরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরপরিচিতি সভা অনুষ্ঠিতনিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধনমোহনপুরে শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন, সম্পাদক আঃ আলিমরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ১৫ হাজার গভীর নলকূপকে সৌরচালিতকরার পরিকল্পনা, চেয়ারম্যান হাসান জাফির তুহিনসাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীরমহাদেবপুরে নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণচীনের সমর্থন অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায়মহাদেবপুরে আইন শৃংখলাকমিটির সভাবাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়নআবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন
Home >> টপ নিউজ >> বিনোদন >> যে বিতর্কে গ্রেপ্তার হয়েছিলেন শাহরুখ খান

যে বিতর্কে গ্রেপ্তার হয়েছিলেন শাহরুখ খান

ধূমকেতু নিউজ ডেস্ক : শাহরুখের মেয়ে সুহানা এবং চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা ঘনিষ্ঠ বান্ধবী। মাঝে মাঝেই মুম্বইয়ে দু’জনকে দেখা যায় একসঙ্গে ঘুরে বেড়াতে। অবশ্য এই বন্ধুত্ব তাঁদের আগের প্রজন্মেও ছিল। শাহরুখ ও চাঙ্কি দু’জনেই অনেকদিনের ভাল বন্ধু।

এক বার শাহরুখকে গ্রেফতার করা হয়েছিল। সে বার তাঁর জামিন পাওয়ার ব্যবস্থা করেছিলেন অন্তরঙ্গ বন্ধু চাঙ্কি-ই।

১৯৯২ সালে কেরিয়ারের শুরুর দিকে শাহরুখ ‘মায়া মেমসাব’ ছবিতে অভিনয় করেছিলেন। কেতন মেহতার পরিচালনায় এই ছবিতে শাহরুখের বিপরীতে ছিলেন দীপা শাহি।

গুস্তাভ ফ্ল্যবার-এর লেখা ‘মাদাম বোভারি’ অনুসরণে তৈরি এই ছবিতে শাহরুখ-দীপার অত্যন্ত ঘনিষ্ঠ একটি শয্যাদৃশ্য ছিল। সেই দৃশ্য নিয়ে সে সময় যথেষ্ট বিতর্ক ও আলোচনা হয়েছিল। পরে সেই দৃশ্যে সেন্সর বোর্ডের কাঁচিও পড়েছিল।

একটি ফিল্ম পত্রিকায় এই মর্মে লেখা হয় যে, বিতর্কিত সেই দৃশ্য ক্যামেরাবন্দি করার আগে কেতনের মনে হয়েছিল দু’জনের মধ্যে আড়ষ্টতা কেটে যাওয়া প্রয়োজন। তাই তিনি একটি হোটেলে একই ঘরে শাহরুখ-দীপার রাত্রিবাসের ব্যবস্থা করেন। পর দিন নাকি শুধু পরিচালক কেতন ও তাঁর ইউনিটের প্রধান ক্যামেরাম্যানের উপস্থিতিতে শুটিং করা হয়।

পত্রিকায় এই খবর পড়ে শাহরুখ অত্যন্ত ক্ষুব্ধ হন। তিনি ঠিক করেন, ওই পত্রিকার কোনও প্রতিনিধিকে সামনে পেলে তিনি ছেড়ে দেবেন না। এক দিন সেই সুযোগ এল তাঁর কাছে।

একটি ফিল্মি পার্টিতে ওই পত্রিকার এক সাংবাদিককে সামনে পেলেন শাহরুখ। সবার সামনে প্রকাশ্যেই তাঁর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন কিং খান। যদিও ওই খবর কোন সাংবাদিকের সূত্রে পাও‌য়া গিয়েছে, তা প্রকাশ করেনি পত্রিকাটি। কিন্তু কোনওভাবে শাহরুখের ধারণা হয়ে গিয়েছিল, পার্টিতে থাকা ওই সাংবাদিকেরই কাজ সেটা।

অভিযোগ, শাহরুখ এর পর বেশ কয়েক বার ফোনে হুমকি দেন সাংবাদিককে। সেখানেই শেষ নয়। এক বার নাকি ওই সাংবাদিকের বাড়িতে গিয়ে তাঁর বাবা মায়ের সামনেই তাঁকে তীব্র ভাষায় আক্রমণ করেন শাহরুখ।

ঘটনার জেরে শাহরুখের নামে পুলিশে অভিযোগ জানান ওই সাংবাদিক। থানায় ডেকে শাহরুখের সঙ্গে কথা বলে পুলিশ। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। এখানেই কিন্তু বিষয়টি থামল না।

অভিযোগ, শাহরুখ এর পরেও ওই সাংবাদিককে ফোনে কটূক্তি করে যাচ্ছিলেন। আতঙ্কিত সাংবাদিক পুলিশের কাছে আবার অভিযোগ জানান। তাঁর অভিযোগের ভিত্তিতে বান্দ্রা থানার পুলিশ এ বার গ্রেফতার করে শাহরুখকে।

কিন্তু তাঁর সামাজিক পরিচয়ের কথা ভেবে শাহরুখকে লক আপে রাখা হয়নি। এমনকি, থানায় অনেক অফিসার তাঁর অটোগ্রাফও নেন। শেষ অবধি গভীর রাতে থানায় যান শাহরুখের বন্ধু চাঙ্কি পাণ্ডে। তিনি গিয়ে সুপারস্টারের জামিনের ব্যবস্থা করেন।

দু’বছর পরে শাহরুখ জানতে পারেন ওই সাংবাদিক আদৌ ওই ভুয়ো খবর প্রকাশ করেননি। অনুতপ্ত শাহরুখ এর পর তাঁর কাছে গিয়ে ক্ষমাও চান। পরে পত্রিকাটির জন্য ফোটোশুটও করেছিলেন কিং খান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031