IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে রিভার পার্কে ঈদ আনন্দ মেলা ও নৌকা বাইচ

মহাদেবপুরে রিভার পার্কে ঈদ আনন্দ মেলা ও নৌকা বাইচ

মহাদেবপুরে রিভার পার্কে ঈদ আনন্দ মেলা ও নৌকা বাইচ

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মহিষবাথান রিভার পার্কে দুইদিন ব্যাপী ঈদ আনন্দ মেলা ও নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উপজেলার হাতুড় ইউপির মহিষবাথান আত্রাই নদীর তীরে ঈদের নামাজের পর থেকেই দলে দলে লোকজন ভীড় জমাতে থাকে আত্রাই নদীর দুই তীরে। দুপুরের পর কয়েক হাজার মানুষের জনসমুদ্রে পরিণত হয় এ রিভারপার্ক। ঈদের আনন্দকে স্মরণীয় করে রাখতে মহিষবাথান গ্রামবাসী ২০১৬ সাল থেকে প্রতিবছর ঈদের দিন এ মেলার আয়োজন করে আসছে।

ঈদের দিন মেলা পরিদর্শন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী সৌরেন, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান ধলু, হিমান চন্দ্র বর্মণ, আমিনুল ইসলাম, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন, এমপির সহধর্মীনিসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

বক্তব্যদানকালে এমপি সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী সৌরেন মহিষবাথান আত্রাই নদীর উপর একটি ব্রিজ নির্মাণ ও বিনোদনের জন্য পার্ক নির্মাণের প্রতিশ্রুতি দেন।

শুক্রবার বিকেলে নৌকা বাইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠানে রিভার পার্কের সভাপতি মুক্তিযোদ্ধা সিরাতুন নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, রিভার পার্কের সহ সভাপতি সাদেকুল ইসলাম সুইট, সম্পাদক শামসুল রহমান, সাংবাদিক আইনুল হোসেন, এস আই জাহিদ হাসান প্রমুখ।

নৌকা বাইচ প্রতিযোগীতায় ১৪টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দলে ৪জন করে প্রতিযোগী অংশ নেন। এতে ফয়সাল গ্রুপ চ্যাম্পিয়ন ও জাকির গ্রুপ রানার্সআপ হন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31