IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> লাখো মানুষের ভালোবাসায় সিক্ত আহসান হাবীবের দাফন সম্পন্ন

লাখো মানুষের ভালোবাসায় সিক্ত আহসান হাবীবের দাফন সম্পন্ন

লাখো মানুষের ভালোবাসায় সিক্ত আহসান হাবীবের দাফন সম্পন্ন

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : লাখো মানুষের ভালোবাসয় সিক্ত হয়ে চির বিদায় নিলেন মহাদেবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব ভোদন।

রোববার (২১ এপ্রিল) বিকেল ৪ টায় তাঁর স্মৃতিবিজরিত মহাদেবপুর ডাকবাংলো মাঠে ১ম জানাজা ও বাদ আসর গ্রামের বাড়ি জয়পুর ডাঙ্গাপাড়ায় ২য় জানাজা শেষে পারিবারিক করবস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।

মহাদেবপুর ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত জানাজায় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সহ সভাপতি আব্দুল খালেক, শাকিল আহমেদ চঞ্চল, সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম তোতা, নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছিম আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল, বদলগাছী উপজেলা চেয়ারম্যান শামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ছলিম উদ্দীন তরফদার, সহ সভাপতি শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান ধলু, অধ্যক্ষ ময়নুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম সোহাগ, ওসি রুহুল আমিন, আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃদ, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজনসহ প্রায় ২০ হাজার মানুষ তাঁর জানাজায় অংশগ্রহণ করেন।

পরে ২য় জানাজায় মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী উপস্থিত হয়ে তাঁর আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানান।

এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁর মরদেহে দলীয় পতাকা দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

উল্লেখ্য যে, গত ১২ মার্চ রাত ১০ টার দিকে উপজেলার তেরো মাইল নামক স্থানে একটি বালুবাহী ডাম্পট্রাকের সাথে উপজেলা চেয়ারম্যানের জীপ গাড়ীটির মুখোমুখী সংঘর্ষে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন (৬০) গুরুতর আহত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আই.সি.ইউতে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ ৩৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে শনিবার রাত ৯ টা ২৬ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31