ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে নিউজ নেটওয়ার্কের উদ্যোগে ১২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম পর্বের ৩ দিনের কর্মশালা সমাপ্ত হয়েছে।
বুধবার দুপুরে রাজশাহী পর্যটন মোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালার সমাপনি শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। মানবাধিকার রক্ষায় কাজ করেন এমন ২৯ জন নারী ও পুরুষ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় অ্যাডভোকেসি, লবিং ও নিগোসিয়েশন বিষয়ে আলোচনা হয়। মানবাধিকার ভিত্তিক পদ্ধতি, গুরুত্ব ও উপাদান, অধিকার ও দায়িত্ব বহনকারী বিষয়ে সেশান পরিচালিত হয়। সেশন পরিচালনা করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ বকুল।
অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন, রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ বকুল, প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত হোসেন ও সানসাইনের সম্পাদক তসিকুল ইসলাম বকুল ও নিউজ নেটওয়ার্কের মাসুমা প্রমুখ।
আয়োজনে সহায়তা করেছে ইউরোপিয় ইউনিয়ন। এ কর্মশালায় চারটি গ্রুপে ১১৬ জন অংশগ্রহণ করবেন। কর্মশালায় সাংবাদিক, বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা এবং সমাজকর্মী অংশ নিচ্ছেন।


