IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> প্রবাস >> লিড নিউজ >> আদালতে মুখোমুখি ট্রাম্পের স্টর্মি ড্যানিয়েলস

আদালতে মুখোমুখি ট্রাম্পের স্টর্মি ড্যানিয়েলস

ধূমকেতু নিউজ ডেস্ক : আদালতে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখোমুখি হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কথিত একটি যৌন কেলেঙ্কারির ঘটনায় দীর্ঘদিন ধরে বিচারের অপেক্ষায় রয়েছেন ট্রাম্প। যৌন কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দিতে ঘুষ দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে নিউইয়র্কের আদালতে শুনানি চলছে। খবর বিবিসির।

এই মামলায় মঙ্গলবার যখন ড্যানিয়েলস এবং ট্রাম্পকে প্রথমবারের মতো আদালতে মুখোমুখি করা হয় তখন আদালত এবং এর আশপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঢিলেঢালা কালো পোশাকে, পেছনে চুল বেঁধে আদালতে উপস্থিত হয়েছিলেন সাবেক স্টর্মি ড্যানিয়েলস। ট্রাম্পের মুখোমুখি হলেও এসময় তাকে একবারের জন্যও ট্রাম্পের দিকে তাকাতে দেখা যায়নি। আদালতের কাঠগড়ায় তিনি যতক্ষণ ছিলেন, ততক্ষণ সেই যৌন কেলেঙ্কারির ঘটনা বর্ণনা করেছেন।

ট্রাম্প ব্যবসায়িক রেকর্ড জালিয়াতির ৩৪টি অপরাধমূলক মামলার মুখোমুখি হয়েছেন। এর মধ্যে একটি ছিল ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার মার্কিন ডলার দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্টের আইনজীবী।

এই ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন ড্যানিয়েলস। সেই সঙ্গে ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্কের কথাও অস্বীকার করেছেন তিনি। যদিও তার দাবি, তার মুখ বন্ধ রাখতে ট্রাম্পের প্রাক্তন আইনজীবী মাইকেল কোহেন তাকে টাকা দিয়েছিলেন।

ঘুষ গ্রহণ করার কারণে তাকে যে কোনো সময় আদালতে হাজির করা হতে পারে এই ধারণা আগে থেকেই ছিল। কিন্তু সব নাটকীয়তার জবাব মিললো মঙ্গলবার আদালতে তার উপস্থিতির মধ্য দিয়ে।

আদালতের শুনানিতে তিনি ট্রাম্পের সঙ্গে এই কেলেঙ্কারির ঘটনার মুহুর্তগুলো বর্ণনা করেছেন। যদিও তখন ট্রাম্পের আইনজীবী বিষয়টিকে ভুল বলে দাবি করেছেন। এই শুনানির সময় বিচারপতি হুয়ান মের্চান প্রসিকিউটরদের এ ধরনের ব্যক্তিগত তথ্য না চাওয়ার জন্য সর্তক করেন।

দিনের শুরুতে ট্রাম্পের আইনজীবীরা ২০০৬ সালে ড্যানিয়েলসের কথিত যৌন কেলেঙ্কারি নিয়ে কী প্রশ্ন করা যেতে পারে সে বিষয়ে বিচারপতি মের্চানের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় প্রসিকিউটর বলেন, ড্যানিয়েলসকে অর্থ দেওয়া হয়েছিলো কিংবা সেটার উদ্দেশ্য কী ছিল তা নিয়ে প্রশ্ন করা দরকার। ড্যানিয়েলস ট্রাম্পের সঙ্গে তার এই কথিত যৌন কেলেঙ্কারির ঘটনাটি নিয়ে এবারই প্রথম আদালতে কথা বলেননি। এর আগেও এ বিষয়ে তিনি বিভিন্ন গণমাধ্যমে এবং টেলিভিশনে কথা বলেছেন।

দিনের শুরুতে আদালতে উপস্থিত হওয়ার পর তাকে অনেকটা বিচলিত মনে হচ্ছিল। তিনি দ্রুত গতিতে কথা বলছিলেন। তখন আদালত তাকে ধীর স্থির হয়ে ঠাণ্ডা মাথায় কথা বলার জন্য অনুরোধ জানান। এই শুনানিতে প্রসিকিউটরা এমন কিছু প্রশ্ন করছিলেন যার কারণে তিনি কিছুটা বিব্রত হয়েছেন। তখন বিচারক এ বিষয়ে আইনজীবীদের সর্তক করেন।

এ সময় ড্যানিয়েলস আদালতে ২০০৬ সালের সেই ঘটনার বর্ণনা করে বলেন, তখন ট্রাম্পের সঙ্গে একটি ডিনারে যোগ দিতে অনুরোধ পেয়েছিলেন তিনি। আদালতকে তিনি বলেন, প্রথমে ট্রাম্পের সাথে ডিনারে যোগ দিতে চাননি। কিন্তু ট্রাম্পের এক সহযোগী তাকে যাওয়ার জন্য উৎসাহিত করছিল।

এরপর তিনি ট্রাম্পের স্যুটে ডিনারের সেই দিনের বর্ণনা দেন। ট্রাম্পের আইনজীবীরা ড্যানিয়েলসকে জেরা করার আগে প্রসিকিউটররা একাধিকবার আপত্তি তোলেন। তারা বলেন ড্যানিয়েলসের স্বাক্ষীর ওপর ভিত্তি করে ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না। এটাকে একটি পক্ষপাতমূলক আচরণ বলেও বর্ণনা করেন তার আইনজীবীরা।

এ কারণে এই শুনানিতে ড্যানিয়েলসকে কয়েকবার থামানোর চেষ্টা করেছিলেন ট্রাম্পের আইনজীবীরা। তখন বিচারপতি মের্চান বলেন, স্বাক্ষীকে নিয়ন্ত্রণ করা একটু কঠিন কাজ। তবে ঘটনা সংক্ষেপে বলার জন্য তিনি অনুরোধ জানান।

তিনি বলেন, ঘটনাগুলো যে এত বিশদভাবে বলা হচ্ছে, তা অপ্রয়োজনীয়। যদিও আদালতে শুনানির পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি মনে করেন বিচার প্রক্রিয়া ভালোভাবে চলছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31