IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে প্রবাসীর তিন লাখ টাকা হাতিয়ে নিল প্রতারকচক্র

গোমস্তাপুরে প্রবাসীর তিন লাখ টাকা হাতিয়ে নিল প্রতারকচক্র

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশ ও জনপ্রতিনিধির সহায়তা এক সৌদি প্রবাসী যুবকের ৩ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার উপজেলার আলিনগর ইউনিয়নের ইমামনগর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার হয়েছেন উপজেলার বাঙাবাড়ী ইউনিয়নে শামপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে সৌদি প্রবাসী যুবক আব্দ্ল্লুাহ (৩৫)।

তার শশুর বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম জানান, তার জামাই ঈদ উদযাপন করতে গত এপ্রিল মাসে দেশে আসে। সোমবার রাতে তার জামাই আব্দুল্লাহকে আলিনগর ইউনিয়নের ইমামনগর গ্রামের মিষ্ঠুর স্ত্রী জলি খাতুন (৩০) তার স্বামীকে বিদেশ পাঠানোর কথা বলে একই এলাকার আনারুলের বাড়িতে ডেকে নেয়। তার জামাই সরল বিশ্বাসে সেখানে গেলে স্থানীয়দের সহায়তা মিষ্ঠু ও তার স্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

তিনি আরও জানান, ওই মহিলা দূষ্চরিত্রা।তার বিরুদ্ধে এলাকায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অসংখ্য অভিযোগ রয়েছে।

এদিকে, মঙ্গলবার (১৪ মে) দুপুরে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে আলিনগর ইউপি চেয়ারম্যান একেএম মাসুম ও বাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আব্দুল মালেকসহ উভয়পক্ষের লোকজনের উপস্থিতিতে তিন লাখ টাকায় এ ঘটনা রফাদফা করা হয়। এ ঘটনায় এলাকার বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বইছে।

সালিশে উপস্থিত থাকার বিষয়টি স্বীকার করে এএসআই আব্দুল মালেক বলেন, ওসি স্যারের নির্দেশে দুই চেয়ারম্যানের উপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেলেকে মঙ্গলবার ছেড়ে দেওয়া হয়েছে। আর্থিক লেনদেনের বিষয়ে আমি কিছুই জানি না। যদি কিছু হয়ে থাকে তবে তাদের মধ্যে হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে এসআই (উপ-পরিদর্শক) আরেফিন বলেন, সোমবার রাতে আলিনগর ইউনিয়নের ইমামনগরে একটি বড় ধরনের ঝামেলা হচ্ছিল। আমি, ওসি স্যারের নির্দেশে সেখানে গিয়ে একজনকে আটক করে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে রাখি। পরের দিন মঙ্গলবার জেলা পুলিশের মাসিক কল্যান সভায় চাঁপাইনবাবগঞ্জে ছিলাম। এরপরে কি হয়েছে তা আমি জানিনা।

এ বিষয়ে আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাসুম বলেন, টাকা লেনদেনের বিষয়ে আমি কিছুই জানিনা। আর সালিশেও আমি ছিলাম না। এর আগেও মেয়ে এবং ছেলে এমন ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান।মঙ্গলবার ওই মেয়ে নিজ ইচ্ছেতে তার স্বামীকে তালাক দিয়েছে। মঙ্গলবার রহনপুর পুলিশ ফাঁড়িতে এ ঘটনার মীমাংসা হয়েছে। আমাকে ফাঁড়িতে ডাকা হয়েছিল। সেখানে গিয়ে আমি শুধু কাগজে (শালিসনামায়) স্বাক্ষর করে চলে এসেছি। এ প্রসঙ্গে বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান। সোমবার রাতে আলিনগরে একটি ছেলে ও মেয়েকে নিয়ে দুই পক্ষের মধ্যে একটা ঝামেলা চলছিল। জনতা উত্তেজিত হয়ে বড় ধরনের ঝামেলার আশঙ্কা করা যাচ্ছিল। সেখানে আমি ফোর্স পাঠিয়েছিলাম। সেখান থেকে ওই ছেলেকে আটক করে আনা হয়েছিল। তারপরে মুচলেকা নিয়ে তাকে মঙ্গলবার ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ যদি অভিযোগ দেয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিব। আর টাকা লেনদেনের বিষয়ে আমার কিছুই জানা নেই।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31