IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে কম্বাইন হারভেস্টার দুটি মেশিন বিতরণ

বদলগাছীতে কম্বাইন হারভেস্টার দুটি মেশিন বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০%ভর্তুকী মূল্যে ও কৃষিই সমৃদ্ধির লক্ষে দুই কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১৯ মে) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বক্তব্য রাখের, ৪৮, নওগাঁ-৩ এর সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী।

বিশেষ অতিথি ছিলেন, বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান, সদর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, নব নির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিনা বেগম ও ভাইস চেয়ারম্যান রিজুয়ান হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান।

বক্তব্য শেষে পরিষদ চত্বরে বদলগাছী সদর ইউনিয়নের পূর্বখাপুর এলাকার ছামিউল আলম ও আধাইপুর ইউনিয়নের মুক্তিনগর গ্রামের গৌর চন্দ্র বর্মন এর হাতে মেশিন দুটি হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী।

জানাযায়, বাংলা মার্ক কোম্পানি লিমিটেডের প্রস্তুতকৃত কম্বাইন হারভেস্টার মেশিনের ক্রয়কৃত মূল্য ৩২ লাখ টাকা। সরকার ৫০ শতাংশ ভর্তুকি দেয়ায় কৃষক এ মেশিনটি ৫০% মূল্য নির্ধারণ করে প্রতিটি মেশিন ১৬ লাখ ৫০ হাজার টাকায় ক্রয় করতে পেরেছেন এবং এই ১৬ লাখ ৫০ হাজার টাকা ১ বছরের কিস্তিতে পরিশোধ করার সুযোগও পেয়েছেন ক্রয়কৃত ব্যক্তিরা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31