IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> নন্দীগ্রামের পাঁচপীর মাদ্রাসার নির্বাচন বানচাল করার প্রতিবাদে মানববন্ধন

নন্দীগ্রামের পাঁচপীর মাদ্রাসার নির্বাচন বানচাল করার প্রতিবাদে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের জামালপুর পাঁচপীর দাখিল মাদ্রাসার অভিভাবক সদস্য পদে নির্বাচন বানচাল করার কুটকৌশলে মামলা করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্র-ছাত্রীর অভিভাবকসহ গ্রামবাসী।

শনিবার (১৮ মে) সকালে জামালপুর পাঁচপীর দাখিল মাদ্রাসা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জামালপুর পাঁচপীর দাখিল মাদ্রাসার অভিভাবক সদস্য পদে নির্বাচন বানচাল করার কুটকৌশলে অভিভাবক সদস্য আব্দুর রশিদ ও অভিভাবক জিএম পাভেল রহমান গত ১৪ মে নন্দীগ্রাম সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেছে। এ নিয়ে ছাত্রছাত্রীদের অভিভাবকসহ গ্রামবাসীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তাই এর প্রতিকার চেয়ে মানববন্ধন কর্মসূচি আয়োজন করে অভিভাবকসহ ওই গ্রামবাসী।

বক্তারা আরও বলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাছরিন সুলতানাকে জামালপুর পাঁচপীর দাখিল মাদ্রাসার অভিভাবক সদস্য নির্বাচন ও ম্যানেজিং কমিটি গঠনের জন্য প্রিজাইডিং অফিসারের দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি নিয়ম অনুযায়ী অভিভাবক সদস্য পদে নির্বাচনের জন্য ৬ মে তফসিল ঘোষণা করেন। তারপর অভিভাবক সদস্য পদে ৪ জন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ১ জন, সাধারণ শিক্ষক সদস্য পদে ২ জন ও সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য পদে ১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ২৬ মে ওইসব পদে নির্বাচনের দিন নির্ধারণ করা হয়। এ নির্বাচন বানচাল করার জন্য জামালপুর পাঁচপীর দাখিল মাদ্রাসার সুপার সিরাজুল ইসলামসহ ৭ জনকে বিবাদী করে মামলা করা হয়।

এ বিষয়ে জামালপুর পাঁচপীর দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আব্দুর রশিদ বলেন, আমি এখনও মাদ্রাসা ম্যানেজিং সদস্য আছি। আমিসহ আরো ২ জনকে নতুন কমিটি গঠন বিষয়ে কিছুই জানান হয়নি। এই মাদ্রাসা ম্যানেজিং কমিটি গঠন করা হয় সবাইকে ডেকে কাকে কাকে সদস্য করা হবে সিদ্ধান্ত নিয়ে। এখন নির্বাচন হচ্ছে। তাই মামলা করেছি।

জামালপুর পাঁচপীর দাখিল মাদ্রাসা সুপার সিরাজুল ইসলাম জানান, নিয়ম অনুযায়ী জামালপুর পাঁচপীর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনের সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরপরেও মামলা দায়ের করার বিষয়টি দুঃখজনক।

জামালপুর পাঁচপীর দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি এনামূল হক মনির বলেন, গ্রামের কতিপয় ব্যক্তি মনগড়া অভিভাবক সদস্য করে ম্যানেজিং কমিটি গঠনের চেষ্টা করছে। এজন্য মামলাটি দায়ের করা হয়েছে। আমরা চাই অভিভাবক সদস্য পদে নির্বাচন করে ম্যানেজিং কমিটি গঠন হোক।

একাডেমিক সুপারভাইজার নাছরিন সুলতানা বলেন, জামালপুর পাঁচপীর দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটি গঠনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। নিয়মতান্ত্রিক ভাবেই সব করা হচ্ছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31