IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> জাতীয় >> লিড নিউজ >> মিরপুরে পুলিশ-রিকশাচালক ব্যাপক সংঘর্ষ

মিরপুরে পুলিশ-রিকশাচালক ব্যাপক সংঘর্ষ

ধূমকেতু নিউজ ডেস্ক : ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর মিরপুর-১০ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভে করে চালকরা। এ সময় মিরপুর ১০ নম্বর সড়কে যানবাহন ভাঙচুর করে বিক্ষুব্ধরা। পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কয়েকজন শ্রমিকের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এ সময় অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করেন সড়ক অবরোধ করে আন্দোলন করা রিকশাচালকরা। সংঘর্ষের ফলে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রবিবার (১৯ মে) সকাল থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরসহ আশপাশের কয়েকটি এলাকায় অবস্থান নিয়ে অবরোধ করে চালকরা। এতে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরে যান চলাচল বন্ধ হয়ে যায়। এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। গন্তব্যে পৌঁছাতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। দুপুরে কালশী রোড অবরোধ করে আন্দোলনরত চালকরা।

তাদের দাবি, ব্যাটারিচালিত রিকশা নিয়ে রাস্তায় এলে পুলিশ ধরপাকড় করছে। তাদের অনেকের গাড়ি আটকে রেখেছে পুলিশ। কোনো শর্ত ছাড়াই রাস্তায় তাদের অটোরিকশা ও ইজিবাইক চালাতে দিতে হবে।

অটোরিকশাচালকরা সড়ক অবরোধ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়। চালকরা লাঠি হাতে সড়কের বিভিন্ন অংশে অবস্থান নেওয়ায় আতঙ্ক ছড়ায়। রাস্তা ফাঁকা থাকলেও গাড়ি চালাতে সাহস করেননি অনেকেই। তবে ঝুঁকি নিয়ে যারা গন্তেব্য যাওয়ার চেষ্টা করেছেন তাদের অনেকে হামলার শিকার হয়েছেন। এ অবস্থায় চরম ভোগান্তির শিকার হয়েছেন গন্তব্যমুখী মানুষ। অটোরিকশাচালকদের বিক্ষোভের কারণে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষদের কয়েক কিলোমিটার পর্যন্ত হেঁটে গন্তব্যে পৌঁছাতে হয়।

দুপুর ২টা ১৮ মিনিটের দিকে স্থানীয় সংসদ সদস ইলিয়াছ মোল্লা ঘটনাস্থলে আসেন। তিনি শ্রমিকদের সরিয়ে বেশ কিছু গাড়ি চলাচলের পথ করে দিলে অটোরিকশাচালকরা তাতে বাধা দেয়। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। জলকামান নিয়ে পুলিশ ফের শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেয়।

এমপি ইলিয়াছ মোল্লা বলেন, হাইকোর্টের নির্দেশ আমাদের মানতে হবে। পাশাপাশি মানবিক দিকটিও আমাদের দেখতে হবে। এ সময় তিনি অটোরিকশাচালকদের কাছে দুই দিনের সময় চান।

বিকেল সাড়ে তিনটার দিকে মিরপুর-১০ এলাকায় ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা তাদের আন্দোলন থেকে সরে এসেছে। মিরপুর ১০ থেকে ২, ১৩ ও ১১ গামী সড়ক এখন সচল রয়েছে। বিকেল সাড়ে তিনটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এ সড়কে টানা ৫ ঘণ্টারও বেশি যানজট ছিল।

বিক্ষোভের কারণে মেট্রোরেল ও যাত্রীর নিরাপত্তার স্বার্থে মিরপুর-১০ নম্বর স্টেশনের দুটি গেট বন্ধ রাখে পুলিশ। এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান এ তথ্য জানান।

এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানান, মেট্রোরেল ও যাত্রীদের নিরাপত্তার জন্য মিরপুর-১০ নম্বর স্টেশনের উত্তরের দুটি গেট বন্ধ রাখা হয়েছে। এ গেট দুটি বন্ধ থাকলেও অন্য গেট যথারীতি খোলা রয়েছে এবং যাত্রীরা চলাচল করছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31