IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> টপ নিউজ >> চলে গেলেন ৮২ বিশ্বকাপের কিংবদন্তি পাওলো

চলে গেলেন ৮২ বিশ্বকাপের কিংবদন্তি পাওলো

ধূমকেতু নিউজ ডেস্ক : কিছুদিনের ব্যবধানে চলে গেলেন ডিয়েগো ম্যারাডোনা ও আলেহান্দ্রো সাবেয়া। এবার না–ফেরার দেশে পাড়ি জমালেন পাওলো রসি। ১৯৮২ বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি এই স্ট্রাইকার ৬৪ বছর বয়সে চলে গেলেন চিরঘুমের দেশে। আজ সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইতালিয়ান সংবাদমাধ্যম।

জুভেন্টাস ও এসি মিলানে খেলা রসি সর্বকালের সেরা ফরোয়ার্ডদের একজন। ১৯৮২ বিশ্বকাপে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। জুয়ায় জড়িয়ে নিষেধাজ্ঞা থেকে ফিরে ইতালিকে বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি। ফাইনালে তৎকালীন পশ্চিম জার্মানির বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে প্রথম গোলটি ছিল রসির।

তবে ‘পাবলিতো’ নামে খ্যাত রসি অবিস্মরণীয় হয়ে আছেন দ্বিতীয় গ্রুপ পর্বে (কোয়ার্টার ফাইনাল) ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিকের জন্য। টেলে সান্তানার সেই ব্রাজিল বিশ্বকাপ জিততে না পারা সেরা দলগুলোর একটি।

সক্রেটিস, জিকো, জুনিনহো, ফ্যালকাও, এডের, সের্জিনহোদের মতো ‘বল প্লেয়ার’দের নিয়ে গড়া সেই ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল ইতালি, হ্যাটট্রিক করেছিলেন রসি।

বিশ্বকাপের ইতিহাসে এটি সেরা পারফরম্যান্সগুলোর একটি। ইতালিকে সে বছর বিশ্বকাপ জেতানোর পাশাপাশি সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতাও হন রসি। জিতেছিলেন ব্যালন ডি’অরও।

ইতালির হয়ে ৪৮ ম্যাচে ২০ গোল করেছেন রসি। বুট তুলে রাখার পর কাজ করেছেন ফুটবল পণ্ডিত হিসেবে। তিন সন্তানকে রেখে সেই রসি চলে গেলেন না–ফেরার দেশে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31