IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> সাব্বিরের ফিফটিতে বড় সংগ্রহ ঢাকার

সাব্বিরের ফিফটিতে বড় সংগ্রহ ঢাকার

ধূমকেতু নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে শুরু থেকেই অফফর্মে ছিলেন সাব্বির রহমান রুম্মন। তিন ম্যাচে তার রান ছিল ৫, ০ আর ৭।

তবে বাঁচা-মরার লড়াইয়ে আর নিস্প্রভ রইলেন না তিনি। করলেন অনবদ্য এক হাফসেঞ্চুরি।

সাব্বিরের ঝড়ো ফিফটির সুবাদে জেমকন খুলনাকে ১৮০ রানের বড় টার্গেট ছুড়ে দিল বেক্সিমকো ঢাকা।

আজ ওপেনিংয়ে নেমে ৩৪ বলে ৫৬ রান করেছেন সাব্বির। এই রানে ৫ বাউন্ডারি আর ৩ ছক্কার মার ছিল।

বৃহস্পতিবার প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে টসে জিতে ঢাকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ করেন খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

আর আগে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে বিশ্বসের অলরাউন্ডার সাকিব আল হাসানকে তুলোধোনো করলেন ঢাকার মোহাম্মদ নাইম।

সাকিবের এক ওভারে ৪ ছক্কা হাঁকালেন তিনি। ডাউন দ্য ট্র্যাকে নেমে সাকিবের প্রথম বলকে ফুটটাস বানিয়ে লম্বা ছক্কা হাঁকান নাঈম। পরের বলের ফলাফর ছিল যেন প্রথম বলের রিপ্লে।

ঠিক একইভাবে উড়িয়ে সীমানা পাড় করেন নাঈম। তৃতীয় বলে দুই রান নিয়ে ফের স্ট্রাইকে আসেন নাঈম।

এর মাশুল গুণতে হয় সাকিবকে। চতুর্থ বল ডট দিতে পারলেও পঞ্চম ও ৬ষ্ঠ বলে পর পর দুটি ছক্কা হাঁকান নাঈম।

সব মিলিয়ে সাকিবের ৬ বলে ২৬ রান করেন মোহাম্মদ নাঈম।

এমন রানের বন্যা বইয়ে ৩৬ রান করে শহীদুল ইসলামের বলে আউট হন নাঈম। ৩ ওভার করে ৩৬ রান দিয়েছেন সাকিব। বিপরীতে কোনো উইকেট পাননি।

নাঈমের কাছে সাকিব তুলোধোনা হলেও খুলনার বোলাদের সমানে পিটিয়েছেন ঢাকার আরেক ওপেনার সাব্বির রহমান।

৩৪ বলে অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। আজকেরও চমৎকার খেলছেন যুব দলের অধিনায়ক আকবর আলী।

মাত্র ১৩ বলে চার ছক্কা হাঁকিয়ে ৩১ রানের টর্নেডো ইনিংস খেলেছেন তিনি।

সাব্বির-আকবর ছাড়াও ২৫ বলে ৩৬ রানের চমৎকার ইনিংস খেলেছেন আল-আমিন।

নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে হারিয়ে ১৭৯ করেছে বেক্সিমকো ঢাকা।

আজ উইকেট পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ৪ ওভার করে ২৬ রান দিয়ে ঢাকার অধিনায়ক মুশফিকুর রহীমের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এই সাবেক টাইগার অধিনায়ক।

৪ ওভার করে ৩১ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন শহীদুল ইসলাম।

জবাবে ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করছে জেমকন খুলনা। মাত্র ৮ রান করে আউট হয়েছেন সাকিব আল হাসান।
১১ বলে ২১ রান করে খেলছেন ওপেনার জহিরুল ইসলাম।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩২ রান করেছে খুলনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31