IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> লিড নিউজ >> ভ্যাকসিন আবিষ্কারে গড় আয়ু বৃদ্ধি পেয়েছে: জাহিদ মালেক

ভ্যাকসিন আবিষ্কারে গড় আয়ু বৃদ্ধি পেয়েছে: জাহিদ মালেক

ধূমকেতু নিউজ ডেস্ক : ভ্যাকসিন আবিষ্কারের ফলে পৃথিবীতে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘আপনারা জানেন ভ্যাকসিন স্বাস্থ্য খাতের একটি অনন্য চিকিৎসা ব্যবস্থা। ভ্যাকসিন নিলে আমাদের স্বাস্থ্যের ওপর চাপ কমে, শিশুদের অসুখ-বিসুখ কম হয়। এতে করে একটি দেশ ও পরিবারের স্বাস্থ্যসেবা গ্রহণ অর্থনৈতিকভাবে অনেকটা সাশ্রয় হয়।’

তিনি বলেন, ‘এখন আমাদের দেশের মানুষের গড় আয়ু ৭৩ বছর। এটা স্বাধীনতার আগে ৫০ এর নিচে ছিল।’

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কলেজ অফ ফিজিসিয়ান্স অ্যান্ড সার্জনস্ (বিসিপিএস)-এর মিলনায়তনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক আরও বলেন, ‘শিশুরাই দেশের ভবিষ্যৎ, আগামী দিনে তারাই বাংলাদেশকে পরিচালিত করবে। কাজেই শিশুদের প্রতি আমাদের যত্নশীল হওয়া প্রয়োজন। এই ভ্যাকসিনের মাধ্যমে শিশুদের ও মায়েদের মৃত্যু ঝুঁকি আমরা কমাতে পারি। বাংলাদেশেও ভ্যাকসিনের কার্যক্রম অভূতপূর্ব সফলতা অর্জন করেছে। আমরা দেশের প্রায় ৯০ ভাগ শিশুদের ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছি। এ সফলতার কারণে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ভ্যাকসিন হিরো খেতাব পেয়েছেন।’

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান, বিসিপিএস-এর প্রেসিডেন্ট অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ, স্বাস্থ্য অধিদফতরের এমএনসিঅ্যান্ডএএইচ অপারেশনাল প্ল্যানের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক, স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) প্রোগ্রাম ম্যানেজার ডা. মওলা বকস চৌধুরী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ভুপিন্দর কর ও ইউনিসেফের প্রতিনিধি তোমো হোজোমি বক্তব্য দেন।

পরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির থিম সং ও বিজ্ঞাপন প্রদর্শনী করা হয়।

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন আগামী ১২ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে। এ ক্যাম্পেইনের আওতায় দেশের ৯ মাস থেকে শুরু করে ১০ বছরের কমবয়সী প্রায় ৩ কোটি ৪০ লাখ শিশুকে টিকা দেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31