IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> বরিশালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে চট্টগ্রামে একঝাঁক পরিবর্তন

বরিশালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে চট্টগ্রামে একঝাঁক পরিবর্তন

ধূমকেতু নিউজ ডেস্ক : সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে গাজী গ্রুপ চট্টগ্রাম। তাদের পিছু পিছু সেরা চারে নাম লিখিয়েছে জেমকন খুলনা এবং বেক্সিমকো ঢাকাও। শেষ দল হিসেবে কারা যাবে? ফরচুন বরিশাল নাকি মিনিস্টার গ্রুপ রাজশাহী? সেটি জানতেই অপেক্ষা সবার।

আজ (বৃহস্পতিবার) দিনের দ্বিতীয় ম্যাচে প্লে-অফের পথে অনেকটাই এগিয়ে যাওয়ার সুযোগ বরিশালের সামনে। গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে তামিমের বরিশাল। ম্যাচটি জিতলে রাজশাহীর চেয়ে একধাপ এগিয়ে যাবে তারা।

এ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম। নিজেদের একাদশে এনেছে একঝাঁক পরিবর্তন। লিটন দাস, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও রাকিবুল হাসানের জায়গায় দলে নেয়া হয়েছে সৈকত আলি, রুয়েল মিয়া, মেহেদি হাসান ও সঞ্জিত সাহাকে।

অন্যদিকে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বরিশাল। ইনজুরির কারণে ছিটকে গেছেন আবু জায়েদ রাহী। তার পরিবর্তে বরিশাল মাঠে নামাচ্ছে সালাউদ্দিন শাকিলকে। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬ ম্যাচে দুটি ম্যাচ জিতেছে বরিশাল। তাদের প্রতিদ্বন্দ্বী রাজশাহী ৭ ম্যাচে জিতেছে দুটি। ফলে আজ জিতলে রাজশাহীর চেয়ে এগিয়ে যাবে বরিশাল।

গাজী গ্রুপ চট্টগ্রাম একাদশ
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক, উইকেটোরক্ষক), সৌম্য সরকার, সৈকত আলি, শামসুর রহমার শুভ, মাহমুদুল হাসান জয়, মোসাদ্দেক হোসেন সৈকত, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, রুয়েল মিয়া, মেহেদি হাসান ও সঞ্জিত সাহা।

ফরচুন বরিশাল একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সালাউদ্দিন শাকিল, সুমন খান, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31