IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> রাণীনগর-আত্রাইয়ে পথে প্রান্তরে শুভেচ্ছা বিনিময়ে এমপি সুমন

রাণীনগর-আত্রাইয়ে পথে প্রান্তরে শুভেচ্ছা বিনিময়ে এমপি সুমন

রাণীনগর-আত্রাইয়ে পথে প্রান্তরে শুভেচ্ছা বিনিময়ে এমপি সুমন

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য অ্যাড. ওমর ফারুক সুমন তার নির্বাচনী এলাকা রাণীনগর ও আত্রাই উপজেলার পথে প্রান্তরে ঘুরে ঘুরে ঈদ পরবর্তি শুভেচ্ছা বিনিময় করেছেন।

ঈদুল আযহার দিনের বিকেল থেকে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ভ্যান, অটোচার্জার, সিএনজি চালকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ ও পথচারীদের সঙ্গে ঈদ পরবর্তি শুভেচ্ছা বিনিময় প্রদান কার্যক্রম অব্যাহত রেখেছেন।

বৃহস্পতিবার (২০ জুন) সংসদ সদস্য অ্যাড. ওমর ফারুক সুমন সকাল থেকেই রাণীনগর উপজেলার বিজয়ের মোড়, রেলগেইট, উপজেলা গোলচত্বরসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, পথচারী, স্থানীয় বাসিন্দা ও দোকানীদের সঙ্গে ঈদ পরবর্তি শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময় কালে এমপি সুমন বলেন, একজন এমপি কখনোও জনগণের উর্ধ্বে নয়। প্রতিটি মানুষই চায় একজন এমপি সঙ্গে কুশল বিনিময় করুক। আর সেই সুযোগ আসে দুটি ঈদ। হাসি মাখা কথা দিয়ে খুব সহজেই একজন মানুষের হৃদয় জয় করা সম্ভব। তাই সেই সুযোগে আমিও চেষ্টা করছি সকল শ্রেণিপেশার মানুষের সঙ্গে ঈদ পরবর্তি শুভেচ্ছা বিনিময় করতে। আগামীতেও এমন কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় তার সঙ্গে ছিলেন, সদর ইউপির সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, শ্রমিকলীগ নেতা রুস্তম আলী মন্ডল, যুবলীগ নেতা মিল্টন খন্দকার, নয়ন খাঁন, মামুন হোসেন, মীর মোয়াজ্জেম হোসেন লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা খন্দকার মালেক প্রমুখ।

এছাড়া উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংসদ সদস্যের সঙ্গে ছিলেন। পরে তিনি উপজেলার কাটরাশইন গ্রামের হিন্দু সম্প্রদায়ের হরিবাসর অনুষ্ঠানে যোগদান করে শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে, বুধবার এমপি সুমনের জন্মস্থান আত্রাই উপজেলার রসুলপুর গ্রামে দুই উপজেলার দলীয় নেতাকর্মী, সমর্থকদের সঙ্গে ঈদ পরবর্তি শুভেচ্ছা বিনিময় শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন। তার এমন ব্যতিক্রমী কর্মকাণ্ড আগামীতে কাজ করতে নেতাকর্মীদের মাঝে নতুন করে উৎসাহের সঞ্চার করবে বলে মনে করছেন উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31