IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পেরঅনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রীসিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
Home >> টেক ওয়ার্ল্ড >> রাজনীতি >> নাটোরে বিএনপির সমাবেশে ককটেল ও গুলি ছোড়ার অভিযোগ

নাটোরে বিএনপির সমাবেশে ককটেল ও গুলি ছোড়ার অভিযোগ

ধূমকেতু নিউজ ডেস্ক : নাটোরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় বিএনপি কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুসহ ৭ জন আহত হয়েছেন বলে নেতাকর্মীরা দাবি করেছেন।

বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সমাবেশ লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও গুলি ছোড়া হয় বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ।

আহতদের মধ্যে শহিদুল ইসলাম বাচ্চুসহ তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন জানান, বিএনপির চেয়ার্পাসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আজ সকালে জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশ ছিল। সমাবেশে যোগ দিতে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু আসছিলেন। এসময় শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে এলোপাথারী কুপিয়ে চলে যায়। এতে তার পা-হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম ও রক্তাক্ত হয়। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অন্যদিকে বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৭জন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, বিএনপির একজন সিনিয়র নেতাকে দিনের বেলায় রাজপথে কুপিয়ে যায় সন্ত্রাসীরা। এমন ঘটনা খুবই দুঃখজনক। এ হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। প্রশাসনের কাছে অনুরোধ করবো জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নেয়া হোক।

নাটোর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। তবে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031