IMG-LOGO

রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
লিবিয়া উপকূলে ১ বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধারচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, পরিবারের আহাজারিকুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের লাশতানোরে বিএনপির মতবিনিময় সভাতানোর পৌরসভা স্কুল এন্ড কলেজে বিদায় ও সম্মাননামোহনপুরে সাংবাদিক মোজাহারুল ইসলামের ইন্তেকালতানোরে সার ব্যবসায়ীদের সাথে এমপির মতবিনিময়গোমস্তাপুরে কর্মব্যস্ত দিন পার করলেন এমপিচাঁপাইনবাবগঞ্জে পিকআপ-সাইকেল মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহতনন্দীগ্রামে আগুনে পুড়ে ছাই কৃষকের বাড়িরাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমণে দিশেহারা কৃষকবদলগাছীতে ৭ দিনেও মেরামত হয়নি ভাঙা কালভার্ট, ঝুঁকি নিয়ে চলাচল জনসাধারণেরচাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে ১ জনের মৃ*ত্যু, আহত ২৫সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণ, তলিয়ে গেছে ৫ হাজার বিঘা জমির ধানপাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> টেক ওয়ার্ল্ড >> বৃদ্ধ মায়ের কবর বারান্দায় দিলেন সন্তানরা

বৃদ্ধ মায়ের কবর বারান্দায় দিলেন সন্তানরা

ধূমকেতু নিউজ ডেস্ক : ভোলায় পারিবারিক বিরোধের জেরে মায়ের কবর বারান্দায় দিলেন সন্তানরা। জেলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

এমন চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়ার ঝড় ওঠে। মঙ্গলবার বিকালে বার্ধ্যকজনিত কারণে মারা যান জাবেদা খাতুন (৮৫)। মার লাশ নিয়ে মেয়ে জরিনা বেগম ঘরে অবস্থান করলেও খোঁজ নিতে আসেননি একই বাড়িতে থাকা চাচা খোরশেদ আলম ও চাচাত ভাইরা। তারা জানিয়ে দেন তাদের মালিকানাধীন কবরস্থানে যেন কবর দেওয়া না হয়।

জয়নগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আজিমউদ্দিন গ্রামের সরদার বাড়িতে এমন চাঞ্চল্যকর ঘটনা দেখতে-শুনতে ছুটে আসেন বিভিন্ন এলাকার মানুষ। জানান ক্ষোভ ও।

জাবেদা খাতুনের ছেলে রিকশাচালক রফিজল ও আজিজল বলেন, আমরা ঢাকায় রিকশা চালাই। বাড়িতে বৃদ্ধ মা ও বোন ছিলেন। বাড়ির জমি নিয়ে চাচা খোরশেদ আলম ও চাচাত ভাই রফিকুল ইসলাম রফিকের সঙ্গে বিরোধ চলছে। বাবার মৃত্যুর পর পারিবারিক কবর স্থানে তাকে দাফন করেছিলাম। ওই কবরস্থান এখন চাচাদের। এ নিয়ে প্রায় কটূক্তি করতেন তারা। জীবিত থাকতে মা বলে যান, তাকে যেন বিরোধপূর্ণ জমিতে দাফন করা না হয়।

জানা যায়, বার্ধক্যজনিত কারণে জাবেদা খাতুন মারা যান। বিরোধিতার মুখে পারিবারিক কবরস্থানে স্থান হয়নি জাবেদা খাতুনের। ঢাকা থেকে ছুটে আসেন ছেলেরা। একদিন অপেক্ষার পর নিজ ঘরের ভিটার বারান্দার বেড়া খুলে কবর দেওয়া হয় জাবেদা খাতুনকে। শুক্রবার কবরস্থান পাকা করার কাজ শুরু করেন ছেলেরা।

খোরশেদ আলম বলেন, কবরের জমির জন্য কেউ আসেনি। ওরা (ভাতিজা) একরোখা। কবরের জমির জন্য বলতে আসেনি।

চাচাত ভাই রফিকও জানান একই কথা।

দৌলতখান থানার ওসি সত্য রঞ্জন সরখেল জানান, বিষয়টি আগে জানলে স্বাভাবিক নিয়মে পারিবারিক কবর স্থানে কবর দেওয়ার উদ্যোগ নিতেন। তারপরও ছেলেদের আবেদন পেলে কবর স্থানান্তরের উদ্যোগ নেবেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news