IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> লিড নিউজ >> গামছা উড়িয়ে বিমানকে সিগন্যাল, বেঁচে গেল ১৯ জেলে

গামছা উড়িয়ে বিমানকে সিগন্যাল, বেঁচে গেল ১৯ জেলে

ধূমকেতু নিউজ ডেস্ক : ইঞ্জিন বিকল হয়ে এফবি রানা নামের একটি ফিসিং ট্রলার ১৯ জেলে নিয়ে গভীর সমুদ্রে ভাসছিল। ট্রলারে থাকা খাদ্য ফুরিয়ে যাওয়ায় টানা ১৫ দিন অনাহারে অনিশ্চয়তায় তাদের প্রতিটি মুহূর্ত কাটছিল। হঠাৎ সমুদ্রের আকাশে বিমান দেখে জেলেরা কাপড় আর গামছা উড়িয়ে সিগনাল দেয়।

এর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আরও একটি বিমান তাদের ঘিরে আকাশে চক্কর দিতে থাকে। ঘণ্টাখানেক পরে ঘটনাস্থলে পৌঁছে যায় ভারতীয় কোস্টগার্ড জাহাজ ভরদ। বাংলাদেশি জেলেরা তখনই নিশ্চিত হতে পারে তাদের অবস্থান ভারতীয় জলসীমায়।

ভারতীয় কোস্টগার্ড বেতার বার্তায় বুধবার সকালে বাংলাদেশ কোস্টগার্ডকে বিষয়টি অবহিত করে। পরে কোস্টগার্ডের কাছে ট্রলারসহ বাংলাদেশি জেলেদের হস্তান্তর করে তারা।

মোংলা কোস্টগার্ড স্টেশনে বৃহস্পতিবার বিকালে তাদের আনা হয়। এ সময় গভীর সমুদ্রে অনিশ্চয়তার মধ্য থেকে ফিরে আসা জেলেরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা সমুদ্রে হারিয়ে যাওয়ার লোমহর্ষক ঘটনার বর্ণনা দেয়। বিকালে কোস্টগার্ড দিগরাজ স্টেশনে ট্রলারসহ জেলেদের হস্তান্তর করা হয় তাদের মালিকের কাছে।

বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ ‘সোনার বাংলা’র অধিনায়ক কমান্ডার নিজাম উদ্দিন সরদার জানান, ১৫ নভেম্বর চট্টগ্রাম থেকে এফবি রানা নামের একটি ফিসিং ট্রলারে ১৯ জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। হঠাৎ ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গতিহীন হয়ে পড়ে জেলেরা। গভীর সমুদ্রে উদ্দেশ্যহীন ভাসতে থাকে তারা। একপর্যায়ে ৮ ডিসেম্বর ভাসমান ট্রলারসহ জেলেদের উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ড।

উদ্ধার জেলেরা হলেনÑ ইউসুফ, আবু সুফিয়ান, রিয়াজ, শাহ আলম, সুমন, জাহাঙ্গীর আলম, সমশের আলম, শাখির, তাদলিস ইসলাম, সোহেল, ইসমাইল, আবদুল মালেক, হাসান, শফিক, মোহাম্মাদ জাকির, জাফর, মাসুদ রানা ও আনোয়ার খান। এদের বাড়ি চট্টগ্রাম ও ক্সবাজারের বিভিন্ন এলাকায়। উদ্ধার জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাদ্য

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31