ধূমকেতু নিউজ ডেস্ক : চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশ, ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে সারাদেশে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের স্মরণে আজ দুপুরে সারাদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবেন আন্দোলনকারীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) দিনগত রাত সোয়া ১২টার দিকে কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
সমন্বয়করা বলেন, পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলা ও গুলিবর্ষণে শহীদ ভাইদের জন্য ১৭ জুলাই দুপুর ২টায় রাজু ভাষ্কর্যের পাদদেশে ‘গায়েবানা জানাজা ও কফিন মিছিল’ অনুষ্ঠিত হবে।
এ সময় সমন্বয়কদের পক্ষ হতে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি পালন করা এবং ঢাকায় অবস্থানরত সব শিক্ষার্থীকে রাজু ভাষ্কর্যের পাদদেশে সময়মতো চলে আসার অনুরোধ জানানো হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew


