IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> নগর-গ্রাম >> বড়াইগ্রামে জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সন্মেলন

বড়াইগ্রামে জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সন্মেলন

ধূমকেতু প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে বৈষম্য বিরোধী গনঅভ্যুথানের সুযোগে জোরপূর্বক জমি দখল করে নেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি মহলের বিরদ্ধে। সেনাবাহিনীর সহযোগীতায় রক্ষা পায় ভুক্তভোগী। 

শনিবার (১০ আগস্ট) দুপুরে বনপাড়া এলাকায় স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এমন দাবী ওই ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ওই জমির মালিক জরিনা বেগম, তার স্বামী আব্দুল রহিম খান, ছেলে শাহিন উদ্দিন খান, পুত্রবধু রাবিনা খাতুন।

লিখিত বক্তব্যে শাহিন উদ্দিন খান বলেন, উপজেলার বনপাড়া পৌর এলাকার কালিকাপুর গ্রামের ও বনপাড়া বাইপাসের পাশে অবস্থিত আমার মায়ের নামের নামজারী ও ভমি উন্নয়ন কর পরিশোধ করা জমিতে লাউ গাছ, পেঁপে গাছ, কাঁঠাল ও আমের চারা রোপন করে ভোগ দখল করে আসতে ছিলাম। বাড়ি করার জন্য ইট, বালি, লোহার রডসহ নির্মাণ সামগ্রী রেখে দিয়েছিলাম। ছাত্রদের গণঅভ্যুথানের সুজোগে ৭ই আগষ্ট সেই জমিতে গাছ পালা কেটে দখল নেওয়ার চেষ্টা করে কালিকাপুর এলাকার মকছেদ মন্ডল ও তাদের ছেলেরা। আমি বাধা দিলে মারপিট করতে আসে। আমি সেনাবাহিনীকে বিষয়টি জানালে তারা এসে তাদের কাজ বন্ধ করে দেয়।

তিনি আরও বলেন, এর আগেও তারা ওই জমি দখল নেওয়ার চেষ্টা করে। আমি বড়াইগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ করি। কিছুদিন থেমে থেকে তারা নাটোর আদালতে আমার ও মা জরিনা বেগম, বাবা আব্দুর রহিম খান, আসামী করে মামলা দায়ের করে। পরে আদালত মামলাটি খারিজ করে দেন।

জরিনা বেগম বলেন, মকছেদ মন্ডলের ভয়ে পরিবারসহ বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

অভিযুক্ত মকছেদ মন্ডল বলেন, জরিনা বেগমের গাছ বা ইট, বালির ক্ষতির বিষয়ে আমার জানা নাই। জরিনা বেগম আমার বিরুদ্ধে মামলা করেছিল। জমি আমাদের। জরিনার ছেলে মিথ্যা অভিযোগ করেতিছে। ওদের কাগজপত্র ঠিক নেই। এ নিয়ে সামাজিকভাবে অনেক সালিশ বৈঠক হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31