IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> নগর-গ্রাম >> আত্রাইয়ের নিহত ২ পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

আত্রাইয়ের নিহত ২ পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : কোটা সংস্কার আন্দোলনে নওগাঁর আত্রাই উপজেলার নিহত দুই পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রোববার (১১ আগস্ট) সকালে দুই পরিবারকে এক লক্ষ টাকা করে মোট দুই লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

এসময় বাংলাদেশ জামায়তে ইসলামীর নওগাঁ পূর্ব জেলা আমীর খন্দকার আ. রাকিব, জেলা যুব বিভাগ সভাপতি আবু সিহাব, আত্রাই থানা আমীর ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম, থানা সেক্রেটারী আসাদুল্লাহ আল গালিব, ওলামা বিভাগের সভাপতি আ. খালেক, থানা যুব বিভাগের সভাপতি এনামুল হকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিহতদের পারিবারিক সূত্র জানায়, কোটা সংস্কার আন্দোলনে গত ১৮ জুলাই টঙ্গীতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মেধাবী শিক্ষার্থী শেখ ফাহমিন জাফর। তিনি টুঙ্গী সরকারী কলেজের এইচএসসিতে বিজ্ঞান বিভাগে ২য় বর্ষের ছাত্র ছিলেন। ফাহমিন নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের তারাটিয়া গ্রামের শেখ আবু জাফর বাদশার ছেলে।

এছাড়া গত ৫ আগষ্ট ঢাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে শাখিল আনোয়ার নামের আর একজন নিহত হন। নিহত শাখিল আনোয়ার নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের শ্রীধর গুড়নই গ্রামের আবেদ আলীর ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরি করতেন বলে জানিয়েছেন শাখিলের বাবা আবেদন আলী।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31