IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Home >> জাতীয় >> লিড নিউজ >> শেখ হাসিনার ফাঁসি দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

শেখ হাসিনার ফাঁসি দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

ধূমকেতু নিউজ ডেস্ক : আওয়ামী লীগের প্রতিবিপ্লব ঠেকাতে ঘোষিত ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির প্রথম দিনে শেখ হাসিনার ফাঁসির দাবি তুলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ মঙ্গলবার বিকাল ৩টায় টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে আন্দোলনকারীরা এ স্লোগান দেন।

এর আগে আজ (মঙ্গলবার) ভোরে ৪ দফা দাবিতে আগামী এক সপ্তাহ মাঠে থাকার ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচি ঘোষণা করেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার।

কর্মসূচির অংশ হিসেবে আজ প্রথম দিন সারা দেশে যেসব স্থানে আন্দোলনকারীরা শহিদ হয়েছেন, সেসব স্থান অভিমুখে ‘রোডমার্চ’ কর্মসূচি পালন করা হচ্ছে।

রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, “আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে পালানোর পর এখন নানাভাবে প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করছে। কিন্তু ছাত্রসমাজ খুনিদের এই ষড়যন্ত্র রুখে দেবে।

“তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে আমরা সপ্তাহব্যাপী নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকব। আমরা আপাতত প্রথম দিনের কর্মসূচি ঘোষণা করেছি। প্রতিদিন পরবর্তী দিনের কর্মসূচি জানিয়ে দেওয়া হবে।”

আন্দোলনকারীদের ৪ দফা দাবি হলো-

১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ‘ফ্যাসিস্ট’ শেখ হাসিনা এবং তার দল ও সরকার‍ যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

২. সংখ্যালঘুদের ওপর ‘আওয়ামী লীগ ও এর শরিক দলগুলোর’ পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে।

৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারবার কায়েমের চেষ্টা করছে, তাদের দ্রুত অপসারণ এবং বিচারের আওতায় আনতে হবে।

৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য দ্রুত সমতা নিশ্চিত করতে হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31