IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> নগর-গ্রাম >> ঝালকাঠিতে কাঠমিস্ত্রী হান্নানের প্রতিপক্ষের হাত থেকে বাঁচার আকুতি

ঝালকাঠিতে কাঠমিস্ত্রী হান্নানের প্রতিপক্ষের হাত থেকে বাঁচার আকুতি

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে এক অসহায় কাঠমিস্ত্রী তাঁর পরিবার নিয়ে প্রতিপক্ষের হাত থেকে বাঁচর আকুতি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার সকাল ১০টায় রাজাপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন। এ সময় তাঁর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। কাঠমিস্ত্রী হান্নান তালুকদার উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা ঘিগড়া এলাকার মোঃ আকরাম হোসেন তালুকদারের ছেলে।

হান্নান তালুকদার লিখিত বক্তব্যে জানান, স্থানীয় আবু হোসেন রাজু, ইমাম হোসেনের সাথে তার পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। জমি নিয়ে তাদের সাথে বিভিন্ন সময় হামলা, মামলা ও হুমকি চলমান আছে।

২০০৭ সালে তাদের অত্যাচারে নিজ এলাকা ছেড়ে উপজেলা সদরে পরিবার নিয়ে রাজাপুরে একটি ভাড়া বাসায় বসবাস শুরু করে হান্নান। ২০১২ সালে প্রতিপক্ষরা হান্নানের গ্রামের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। এরপর গ্রামের বাড়িতে গেলেই প্রতিপক্ষরা হান্নানের কাছে টাকা দাবী করে আসছে।

বর্তমানে গত ৬ আগস্ট হান্নান তার গ্রামের বাড়িতে যায়। এ সময় আবু তার দলবল নিয়ে হান্নানের উপর হামলা চালিয়ে আহত করে এবং পকেটে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় হান্নানের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিছুদিন পূর্বে এক সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার কারনে আগের মতো কাজ কর্ম করতে পারেনা হান্নান। এখন সংসার চালাতেই অনেক হিমসিম খেতে হয় তাকে। তার উপরে আবার কয়েকটি মামলা চলমান রয়েছে। এমন অবস্থায় প্রতিপক্ষের গ্রাস থেকে রক্ষা পেয়ে হান্নান তার পরিবারের সদস্যদের নিয়ে সুস্থ ভাবে বাঁচতে পারে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31