IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> নাচোলে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

নাচোলে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

নাচোলে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মির্জাপুর কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে এলাকার শিক্ষার্থী ও অভিভাবকগণ বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

সোমবার (১৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ফতেপুর ইউপির মির্জাপুর বাজারে মির্জাপুর কলেজের অধ্যক্ষ শেখ জাহাঙ্গীর আলমের স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দূর্নীতির অভিযোগে তার পদত্যাগের দাবিতে এক বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিক মহল।

এ উপলক্ষে মির্জাপুর কলেজের অভিভাবক, ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের অংশগ্রহণে একটি বিক্ষোভ র‌্যালী মির্জাপুর বাজার প্রদক্ষিণ শেষে কলেজ চত্বরে মিলিত হয়। সেখানে কলেজের অধ্যক্ষ শেখ জাহাঙ্গীর আলম সাময়িক ছুটিতে থাকা অবস্থায় তাঁর অনিয়ম, দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার ফিরিস্তি তুলে ধরে বক্তব্য রাখেন সচেতন নাগিরিকের পক্ষে কবির হোসেন, ওই কলেজের একাদ্বশ শ্রেণীর ছাত্র সোহাগ আলী, দ্বাদশ শ্রেণীর ছাত্র বিপ্লব, সাবেক ছাত্র ফরহাদ হোসেন ও ওয়াসিম আলী ও শিক্ষানুরাগী গোলাম মোস্তফা।

বিক্ষোভ সমাবেশে কবির হোসেন জানান, অধ্যক্ষ শেখ জাহাঙ্গীর আলম স্বেচ্ছাচারিতার মাধ্যমে বিগত ২০২১ সালের চলমান বৈধ কমিটিকে গোপনে বাতিল দেখিয়ে তার মনগড়া কাগুজে পকেট কমিটি করে ততকালিন বোর্ড চেয়ারম্যানের নিকট থেকে বৈধ করে নেন। ওই কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৫/০২/২০২১ তারিখে চাঁপাইনবাবগঞ্জের সহকারী জজ আদালতে (অপ্র-২৭/২০২১ নং) একটি রীট হয়। দীর্ঘ শুনানীর পর বিজ্ঞ আদালত গত ১৫/১২/২০২১ তারিখে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও তার কার্যক্রম বিধি বহির্ভূত মর্মে আদেশ দেন।

তিনি জানান, অধ্যক্ষ আদালতের আদেশ পাস কাটিয়ে তাঁর পকেট কমিটির মাধ্যমে কলেজের উন্নয়ন ফান্ডে টাকা জমা করার কথা বলে প্রায় ৮১ লাখ টাকার বিনিময়ে কলেজের ল্যাব সহকারি, ল্যাব এ্যাসিসটেন্ট (উদ্ভিদ বিজ্ঞান), ল্যাব এ্যাসিসটেন্ট (রসায়ন), ল্যাব এ্যাসিসটেন্ট (পদার্থ বিজ্ঞান) ও ল্যাব সহকারি পদে ৫ জনকে রাতারাতি নিয়োগ দেন। কিন্তু ওই টাকা কলেজের উন্নয়ন ফান্ডে জামা না করে সমস্ত টাকা অধ্যক্ষ আত্মসাৎ করেছেন।

তিনি আরও জানান, কলেজের নামে দানকৃত জমিতে ভবন নির্মাণ না করে অন্যের জমিতে কলেজ ভবন নির্মাণ, পরিত্যক্ত ভবনের ইট বিক্রি, আমগাছের বাৎসরিক লীজের টাকা ও শিক্ষকদের টাকায় ক্রয় করা ৬ লাখ টাকা মূল্যের শিক্ষার্থী বহনের গাড়ি অবৈধভাবে বিক্রি করে টাকা আত্মস্বাতসহ বিভিন্ন অনিয়ম দূর্নীতির অভিযোগে অবিলম্বে তাঁর পদত্যাগের দাবী জানান অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় জনতা। এসময় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সাময়িক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান (ইসলামী শিক্ষা) তাঁর দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31