IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> নগর-গ্রাম >> নাচোলে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শ্রমিক লীগ নেতা

নাচোলে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শ্রমিক লীগ নেতা

নাচোল উপজেলার লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়

নাচোল উপজেলার লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়। ছবি- ধূমকেতু প্রতিবেদক, নাচোল

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিতে শ্রমিক লীগ নেতাকে সভাপতি করার পাঁয়তারার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের সুপারিশে এ কমিটি করা হচ্ছে বলে অভিযোগে জানানো হয়। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টরা জানান, নাচোল উপজেলার লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন শ্রমিক লীগ নেতা আবু বাক্কারকে সভাপতি করে একটি কমিটি জমা দেয়া হয়েছে। রাজশাহী শিক্ষাবোর্ডে অনুমোদনের অপেক্ষায় আছে ওই কমিটি। মে মাসে আবু বাক্কারকে সভাপতি করার জন্য সুপারিশ করেছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান। সম্প্রতি সংসদ ভেঙ্গে দেয়ার পর সংসদ সদস্য পদে না থাকলেও তার অনুসারীরা প্রভাব খাটিয়ে আবু বাক্কারকে ওই বিদ্যালয় কমিটির সভাপতি করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

সদ্য মেয়াদ উত্তীর্ণ কমিটির একাধিক সদস্য জানান, সারাদেশে স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর সরকারের পতন হয়। কিন্তু সেই স্বৈরাচারের এক দোসর লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে নিয়ন্ত্রণ নিতে চাইছে। আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতারাও তাকে সভাপতি করার জন্য উঠেপড়ে লেগেছে। আবু বাক্কার সভাপতি হলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হবে বলেও মনে করেন তারা।

স্থানীয়রা জানান, বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদশূন্য রয়েছে। সহকারী প্রধান শিক্ষক ইয়াকুব আলী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য নেপথ্যে থেকে শ্রমিক লীগ নেতাকে ব্যবস্থাপনা কমিটির সভাপতি করার চেষ্টা করছেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াকুব আলী বলেন, নিয়ম মেনে কমিটি করা হচ্ছে। তবে আবু বাক্কার যে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তা আমার জানা নেই।

তবে আবু বাক্কার নিজেকে আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও শ্রমিক লীগ নেতা হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি বলেন, আমি রাজনীতি করি ঠিকই। কিন্তু বিদ্যালয় কমিটির সভাপতি হওয়ার সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই।

চাঁপাইনবাবগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সব কমিটির অনুমোদ স্থগিত রয়েছে। জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বিদ্যালয় পরিচালচনা করবেন। কাজেই প্রভাব খাটিয়ে কোন কমিটির অনুমোদন নেয়ার সুযোগ নেই।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31