IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> নগর-গ্রাম >> নাটোরে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন দুলু

নাটোরে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন দুলু

নাটোরে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন দুলু

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : শেখ হাসিনার ছবি ও বক্তব্য প্রচার করলে পত্রিকা টেলিভিশন আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হবে এমন মন্তব্যের ঘটনায় ভুল স্বীকার করে গণমাধ্যম ও সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বুধবার (২১ আগস্ট) দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেন, সকল গনমাধ্যম কর্মীদের সঙ্গে আমার র্দীর্ঘকালের ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। কিন্তু গত ১৬ তারিখে শেখ হাসিনা সরকারের আমলের দেশ জুড়ে জুলুম নির্যাতনের কথা বলতে গিয়ে মুখ ফসকে টিভি পত্রিকার কথা বলে ফেলেছি। এজন্য আজকের এই সমাবেশে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে গণমাধ্যম কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করছি। ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা যদি আমার কথায় দুঃখ পেয়ে থাকেন তাহলে ভাই হিসেবে ক্ষমা করে দিবেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল রনির সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ।

জনসভায় দুলু আরও বলেন, গত ১৬ বছর সাংবাদিক ভাইদের অনেক কিছুই বলতে দেওয়া হয়নি। আমাদের অনুরোধ ন্যায় বিচার নিশ্চিত করতে পিলখানা হত্যাকান্ড, সাংবাদিক সাগর-রুনির হত্যাকান্ড, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আলেম সমাজের উপরে চালানো হত্যাকান্ডের বিষয়ে বিস্তারিত জাতির সামনে আপনারা তুলে ধরবেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দুলু বলেন, আওয়ামী লীগ বিগত সময়ে যে চাঁদাবাজি, মাস্তানি, টেন্ডারবাজি, দখল ও নৈরাজ্য করেছে এর কোনোটাই এখন থেকে নাটোরে করতে দেয়া হবে না।

দুলু বলেন, গত ১৫ বছর যাদের চেহারা দেখা যায়নি তারা এখন দলে ভিড় করছে। বিপদের সময় আমার নির্যাতিত নেতাকর্মীরা আমার পাশে ছিল। নতুনদের অনেকে নৈরাজ্য করার অপচেষ্ঠা করতে পারে। বিএনপির নাম ভাঙিয়ে কোথাও কেউ কোন অপকর্ম করতে বিএনপি নেতাকর্মীদের কঠোর ভাবে সেগুলি প্রতিহত করতে হবে। জেলায় কোথাও কোন নৈরাজ্য করলে তাকে জানানোর জন্য তিনি আহ্বান জানান।

প্রসঙ্গত, গত ১৬ আগস্ট ‘টিভি-পত্রিকায় খুনি হাসিনার ছবি ও বক্তব্য প্রচার করলে জালিয়ে দেওয়া হবে’ মর্মে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর একটি বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। দলের নীতি ও আদর্শের পরিপন্থী বক্তব্য প্রদান করায় দলের ভিষন চাপে রয়েছেন দুলু। যার প্রেক্ষিতে তিনি নিজের ভুল বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31