IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> করোনার ভ্যাকসিন নিলে বিপদে পড়বে খেলোয়াড়রা!

করোনার ভ্যাকসিন নিলে বিপদে পড়বে খেলোয়াড়রা!

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত সারা বিশ্ব। পুরো বিশ্বের শত কোটি মানুষ তাকিয়ে আছে ভ্যাকসিনের দিকে। কবে কার্যকর ভ্যাকসিন আবিস্কার হবে, কবে সেটা নাগালের মধ্যে আসবে এবং সেই ভ্যাকসিন গ্রহণ করে নিরাপদ হবে- সেই অপেক্ষায় প্রহর গুণছে সারা বিশ্বের মানুষ।

এরই মধ্যে একটি কোম্পানির ভ্যাকসিন বাণিজ্যিকভাবে উৎপাদন এবং বিপণনের অনুমতি পেয়েছে। আরও কয়েকটি কোম্পানির ভ্যাকসিন ট্রায়ালে রয়েছে। যে কোনো সময় তাদের উৎপাদিত ভ্যাকসিনও বাজারে চলে আসতে পারে।

কিন্তু ভ্যাকসিন বাণিজ্যিকভাবে বাজারে আসার আগেই ক্রীড়া বিশ্ব শুনলো বড় ধরনের এক দুঃসংবাদ। কারণ, ভ্যাকসিন নিলেই বড় একটি ঝুঁকির মধ্যে পড়ে যাবেন খেলোয়াড়রা। যে কারণে, আজীবন থেকে শুরু করে বিভিন্ন সময়ের জন্য নিষিদ্ধও হয়ে থাকেন তারা।

কি সেই বিপদ? মূলতঃ করোনার ভ্যাকসিনের মধ্যে থাকা উপাদান নিয়ে চিন্তিত হয়ে পড়েছে বিশ্ব ডোপ বিরোধী সংস্থা ওয়াডা (ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি)। তাদের প্রশ্ন, খেলোয়াড়রা করোনার ভ্যাকসিন নিলে কী কোনোভাবে ডোপিংয়ের দায়ে অভিযুক্ত হয়ে যাবেন?

এরই মধ্যে এ বিষয়টা নিয়ে মাঠে নেমে পড়েছে ওয়াডা। তারা নানা পর্যালোচনা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ডোপ বিরোধী সংস্থাকে ওয়াডা বলেছে, করোনার ভ্যাকসিনের মধ্যে কোনো নিষিদ্ধ ড্রাগ আছে কিনা, সেটা ভাল করে পরীক্ষা করে নিতে।

ওয়াডা জানিয়েছে, এখনই ভ্যাকসিনের উপদান নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। তবে এই টিকার মধ্যে খেলাধুলোয় নিষিদ্ধ ড্রাগের উপস্থিতির সম্ভাবনা তারা একেবারেই উড়িয়ে দিচ্ছে না।

এক বিবৃতিতে ওয়াডা জানিয়েছে, ‘আমরা সবসময় করোনার ভ্যাকসিন নিয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছি। এই ভ্যাকসিন নিলে ডোপিংয়ের আওতায় অ্যাথলেটদের পড়তে হবে কি না, সে বিষয়ে আমরা সবসময় চিন্তা-ভাবনা করছি। এ রকম হতেই পারে, করোনার টিকা নিলে ডোপিংয়ের দায়ে অভিযুক্ত হচ্ছে খেলোয়াড়রা। তবে অ্যাথলেটরা নিশ্চিন্ত থাকতে পারে, ওয়াডা এ ব্যাপারে তাদের পরিষ্কার করে সব জানিয়ে দেবে।’

ভ্যাকসিন প্রস্তুতকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ওয়াডা কথা বলছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারার্সের কর্তাদের সঙ্গেও যোগাযোগ রেখে চলেছে ওয়াডা।

তবে মহামারির মধ্যে ওয়াডাও চায়, ভ্যাকসিন বাজারে এলে খেলোয়াড়রাও যেন তা গ্রহণ করেন। কারণ, খেলোয়াড়দের স্বাস্থ্য ওয়াডার কাছেও অগ্রাধিকার পাচ্ছে। ওয়াডা বিবৃতিতে বলেছে, ‘আমরা চাই না করোনার ভ্যাকসিন ও ডোপ বিরোধী আইনের মধ্যে কোনও মতবিরোধ হোক।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31