IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> নগর-গ্রাম >> নাচোল পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ, আ.লীগের কাউন্সিলরদের ধাওয়া

নাচোল পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ, আ.লীগের কাউন্সিলরদের ধাওয়া

নাচোল পৌর প্রশাসক ইকতেখারুল ইসলাম

নাচোল পৌর প্রশাসক ইকতেখারুল ইসলাম। ছবি- ধূমকেতু প্রতিবেদক, নাচোল

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : বর্তমান অন্তর্বর্তিকালীন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলামকে পৌর প্রশাসক হিসেবে নাচোল পৌরসভার দায়িত্ব দেওয়া হয়।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা ১১টায় তিনি নাচোল পৌরসভায় প্রথম দিন তাঁর দাপ্তরিক দায়িত্ব পালনের লক্ষ্যে নাচোল পৌরসভায় পৌঁছিলে পৌরসভার সচিব খাইরুল হক, সহকারী প্রকৌশলী আবু সায়েম, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলীসহ পৌর কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীগণ তাঁকে স্বাগত জানান।

পৌর প্রশাসক তার কার্যালয়ে কর্মকর্তা ও কাউন্সিলরদের সাথে পৌরসভার চলমান প্রকল্প ও সকল বাধা মোকাবেলা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। সুশিল সমাজের প্রতিনিধি হিসেবে স্থানীয় সাংবাদিক শহিদুল ইসলাম ও এমএকে. জিলানী পৌরসভার চলমান মেঘা প্রকল্প ড্রেনেজ ব্যবস্থায় রাজনৈতিক বিবেচনায় বন্ধ থাকা স্থানগুলিতে ড্রেন নির্মাণ ও পরিস্কারকরণ, পৌর এলাকার রাস্তার দু’পাশের ফুটপাথ দখলমুক্ত, রাস্তার উপর নির্মাণ সামগ্রী অপসারণ ও রাস্তার দু’ধারে জলাবদ্ধতা দুর করাসহ সুপেয় পানি সরবরাহের দাবী জানান।

উপজেলা নির্বাহী অফিসার নীলুফার সরকার ও সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসানের উপস্থিতিতে পৌর প্রশাসক ইকতেখারুল ইসলাম কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরদের সাথে মতবিনিময় করেন।

এসময় জামায়াত-বিএনপির সমর্থকরা আওয়ামী লীগের দলীয় ৮নং ওয়ার্ড কাউন্সিলর তারেক রহমান ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর আকবর আলীর পদত্যাগ ও তাদের দু’জনকে বের করে দেওয়ার দাবীতে বাইরে স্লোগান দিতে থাকে।

পৌর প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) পৌরসভা প্রাঙ্গন ত্যাগ করার সময় ওয়ার্ড কাউন্সিলর তারেক রহমান ও আকবর আলীকে ধাওয়া করে লাঞ্ছিত করে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31