IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> নগর-গ্রাম >> তানোরে বিনা ভোটের ইউপি চেয়ারম্যান মিন্টুর অপসরণের দাবিতে বিক্ষোভ

তানোরে বিনা ভোটের ইউপি চেয়ারম্যান মিন্টুর অপসরণের দাবিতে বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নে (ইউপি) পরিষদের বিনা ভোটের চেয়ারম্যান মিন্টুর অপসরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত(২৮ আগস্ট) বুধবার বিকেলে কামারগাঁ ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান সুফি কামাল মিন্টুর অপসরণের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন কামারগাঁ ইউনিয়ন বাসী। জানা গেছে, কামারগাঁ ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও জনসাধারণের উপস্থিতিতে কামারগাঁ ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় কামারগাঁ ইউনিয়নের বিনা ভোটের চেয়ারম্যান সুফি কামাল মিন্টুর অপসরণের দাবিতে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,ভোট বিহীন চেয়ারম্যান জনগন মানে না, প্রতিদ্বন্দ্বিহীন নির্বাচিত চেয়ারম্যান গত ২৬ আগস্ট শপথ গ্রহণ করে পরিষদ বসেন। কিন্তু জনগন তাঁকে চেয়ারম্যান হিসেবে মানতে নারাজ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,দ্রুত সময়ের মধ্যে তাঁকে অপসরণ করতে হবে,নাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও বক্তারা হুশিয়ারী দেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,কামারগাঁ ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দীন, ইউনিয়ন যুবদল সভাপতি সেন্টু বিস্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল গাফফার, সাবেক মেম্বার আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য আমিরুল ইসলাম সাদ্দাম,যুব দল সাধারণ সম্পাদক সাহাদত হোসেন, যুব নেতা ফেন্সী মন্ডল, মিজানুর রহমান বাবু, আকবর আলী, মশিউর রহমান, ৪ নং বিএনপির সভাপতি ফরিদ হোসেন, ৫ নং বিএনপির সভাপতি ইমাজ উদ্দীন প্রমুখ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31