IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> নগর-গ্রাম >> নিয়ম বর্হিভুত লিজেই কানাহার কবরস্থান ধ্বংসের কারণ

নিয়ম বর্হিভুত লিজেই কানাহার কবরস্থান ধ্বংসের কারণ

নিয়ম বর্হিভুত লিজেই কানাহার কবরস্থান ধ্বংসের কারণ

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ কর্তৃক সরকারী পুকুর হিসাবে কানাহার পুকুর প্রতি ৩ বছরের জন্য লিজ আকারে গ্রহণ করেন ফুলবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ। সেই লিজকৃত কানাহার পুকুর মুক্তিযোদ্ধা সংসদ অবৈধ্য ভাবে সাব লিজ দিয়েই পুকুর ও পুকুরের পাড়ে থাকা কবর গুলো ধ্বংস করেছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী।

স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইছার উদ্দিন বলেন, আমরা প্রায় ১৫ বছর ধরে কানাহার পুকুর লিজ আকারে গ্রহণ করি। লিজ বাবদ প্রতি ৩ বছরের জন্য ৬ লাখ টাকা সরকারের খাতায় জমা দেই। এবং যে যেহেতু আমরা পুকুরে নিজেরা মাছ চাষ করতে পারিনা। তাই প্রতিবারে স্থানীয় শফিকুল ইসলাম বুলু নামে এক ব্যাক্তির কাছে ১৭ লাখ টাকায় সাব লিজ দিয়ে থাকি। সেই ১৭ লাখ টাকা আমরা মুক্তিযোদ্ধাদের কল্যানে ও বিশেষ দিন উদযাপনে খরচ করে থাকি।

শিবনগর ইউপির ৭ নং ওয়ার্ড মেম্বার নুরু হোসেন বলেন, আমরা দীর্ঘদিন যাব শুনে আসছি মুক্তিযোদ্ধারা এই পুকুর করে খায়। যে কারনে আমরা এই পুকুর নিয়ে তেমন একটা ভাবিনা। তবে ১৫ বছর আগে যে পুকুর আমি দেখেছি সেই পুকুরের পরিধি ও পানি বর্তমানে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। পুকুরের পাড় ভেঙ্গে গেছে। পুকুরের দুই পাড়ে থাকা কবরস্থান গুলো ভেঙ্গে পুকুরে ঢুকতে শুরু করেছে। পরে জানতে পারলাম মুক্তিযোদ্ধা পুকুর লিজ নিয়ে স্থানীয় প্রভাবশালী এক ব্যাক্তির নিকট সাব লিজ দেয়। সাব লিজকৃত ব্যাক্তি তার সুবিধার্থে তার মতো করে মাছ চাষ করে সেকারণ পুকুর ও কবরস্থানের এই অবস্থা। যারা নিজে চাষ করতে পারেনা তারা পুকুর নেয় কেনো। দেশের সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের দ্বারা এমন অনিয়ম হবে আমি ভাবতেই পারছিনা। অনতিবিলম্বে এই অবৈধ্য লিজ বাতিলের দাবি জানাচ্ছি। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে কানাহারের কবর গুলো রক্ষার প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করেন তার দাবিও জানাচ্ছি। এমন কথা বলেন স্থানীয় ব্যবসায়ী মমিনুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মেহীদসহ অনেকে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও দায়িত্ব প্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আল কামাহ তমাল বলেন, আমার জানা মতে কানাহার পুকুর ফুলবাড়ী মুক্তিযোদ্ধা সংসদের নামে লিজ নেওয়া আছে তিন বছরের জন্য লিজ নিতে প্রায় ৬ লাখ টাকা ব্যয় হয় বলে আমি জানি। কিন্তু স্থানীয় মুক্তিযোদ্ধারা সেই লিজ নেওয়া কানাহার পুকুর আবার কাউকে সাব লিজ দিয়ে থাকে তা আমার জানা নাই। কোন লিজধারী ব্যাক্তি বা সংস্থা তার নামে লিজ নিয়ে অন্য কাউকে সাব লিজ দিতে পারে না এটা অবৈধ্য। যদি এমনটা হয় এবং তা প্রমানিত হয়। তাহলে তাদের লিজ বাতিল হবে এবং পুকুর তৎক্ষতাৎ উপজেলার নিয়ন্ত্রনে নেওয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31