IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে ২০ হাজার টাকায় স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা

গোমস্তাপুরে ২০ হাজার টাকায় স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের বহিপাড়া ডাইংপাড়া গ্রামে এক স্কুল ছাত্রী (১২)কে ধর্ষণ চেষ্টার ঘটনা মাত্র নগদ ২০ হাজার টাকায় ধামাচাপা দেয়ার ঘটনা ঘটেছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা গত বুধবার মধ্যরাতে এক গ্রাম্য শালিসে এ ঘটনা ধামাচাপা দেন। মধ্যরাতের ওই শালিসে ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর বিএনপি নেতা ইসমাইল হোসেন ও সাবেক কাউন্সিলর বিএনপি নেতা তাজেল হোসেন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা সাদিকুল ইসলাম সাদেক, ৪নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা ইউসুফ আলীসহ স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তি। নির্যাতিতা ওই স্কুল ছাত্রী স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রহনপুর পৌর এলাকার বিশ্বাসপাড়ার জনৈক আলাউদ্দিনের ওই এলাকায় একটি পেয়ারা বাগান রয়েছে।

গত মঙ্গলবার বিকেলে ওই পেয়ারাবাগানে ঘাস কাটতে যায় ওই স্কুল ছাত্রী। সেখানে তাঁকে একা পেয়ে বাগান মালিক আলাউদ্দিন তাকে ধর্ষণের চেষ্টা করে। তার আত্ম চিৎকারে বাগানে কর্মরত শ্রমিকরা এগিয়ে এলে আলাউদ্দিন পালিয়ে যায়। রাতেই ওই কিশোরীকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরিবারের লোকজন। প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক।কিন্তু তাকে বাড়ি নিয়ে যায় পরিবারের লোকজন।

বুধবার (৩১ আগস্ট) রাতে অনুষ্ঠিত শালিসে সভাপতিত্ব করেন, রহনপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর সাদেকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, ৪ নং ওয়ার্ড কাউন্সিল ইউসুফ আলী, ৮ নং কাউন্সিলর ইসমাইল হোসেন, ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাজেল আলী সহ স্বানীয় লোকজন।

শালিসে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হলেও মেয়ের পরিবারকে নগদ ২০ টাকা দেয়া হয়। বাকি টাকা ১ মাস পর দেয়া হবে বলে অভিযুক্ত আলাউদ্দিনের কাছ থেকে লিখিত মুচলেকা নেয়া হয়।

এ বিষয়ে অভিযুক্ত আলাউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে, তিনি বিষয়টি মিমাংসা হয়ে গেছে বলে জানান।

ওই শালিসে সভাপতিত্ব করা ৭ নং ওয়ার্ড কাউন্সিলর সাদিকুল ইসলাম জানান, মেয়েটির ভবিষ্যৎ চিন্তা করে আমরা বিষয়টির সুরাহা করেছি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31