IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : জঙ্গি নাটক সাজিয়ে হত্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগি সচেতন নাগরিক সমাজ ও এলাকাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

ঘন্টাব্যাপি চলা মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বিগত আওয়ামী সরকারের আমলে গুম হওয়া ভুক্তভোগি শাহ আলাউদ্দিন, সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ হিল কাফি, নজরুল ইসলাম, মোহন, অপারেশন ঈগলহান্টে নিহত মসলা বিক্রেতা আবু স্ত্রী সুমাইয়া, আবুর পিতা আফসার আলী প্রমূখ।

বক্তাগণ অভিযোগ করে বলেন, বিগত সরকারের আমলে চাঁপাইনবাবগঞ্জের তৎকালীম পুলিশ সুপার টিএম মোজাহেদুল ইসলাম ভুক্তভোগিদের জঙ্গী আখ্যা দিয়ে গ্রেফতারের পর আয়নাঘরে নিয়ে নিমর্ম নির্চাতন চালিয়েছেন এবং একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে তাদের সুন্দর ভবিষ্যত নষ্ট করে দিয়েছেন।

এছাড়াও জেলার শিবগঞ্জ উপজেলার শিবনগরে জঙ্গী দমন অপারেশ ঈগলহান্ট নাম দিয়ে নিলহি মসলা বিক্রেতা আবুর বাড়িতে ৩দিন ধরে নাটক সাজিয়ে আবুসহ ৪জনকে গুলি করে হত্যার পর তার স্ত্রী সুমায়ার পায়ে গুলি করে তার শিশুসহ তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

সেসময় থেকে ভুক্তভোগিরা মিথ্যা মামলা বয়ে বেড়াচ্ছে। তাই স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর ওই মামরাগুলো থেকে তাদের অব্যাহতি দিতে আহবান জানানো হয় মানববন্ধন থেকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31