IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> রাণীনগরে জোর করে গভীর নলকূপ দখলের অভিযোগ

রাণীনগরে জোর করে গভীর নলকূপ দখলের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে বিক্রিত গভীর নলকূপ জোরপূর্বক দখলের অভিযোগ ওঠেছে। এতে যে কোন মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে ঘটনাটি দ্রæত সমাধান করা না হলে চলতি মৌসুমে জমির ধান সেচের অভাবে নষ্ট হয়ে যেতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা। এঘটনার সুষ্ঠু প্রতিকার পেতে ভুক্তভোগি নাসিমা আরেফিনের (লতা) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে,১৯৯০সালে উপজেলার লোহাচুড়া গ্রামের সাতজনের মালিকানায় ঋণের মাধ্যমে লোহাচুড়া মাঠে জমিতে পানি সেচ দিতে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়। পরবর্তিতে ২০১০সালে সাতজন মালিকের মধ্যে আমজাদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন তার অংশটি আরেক অংশীদার খন্দকার আমজাদ হোসেনের ছেলে সুলতানুল আরেফিনের স্ত্রী নাসিমা আরেফিনের (লতা) কাছে বিক্রি করে। আরেক অংশীদার মৃত-আমজাদ রহমান খন্দকারের ছেলে মিজানুর রহমান খন্দকার ২০১১সালে তার অংশটি লতার কাছে বিক্রি করেন। একই বছর আরো চারজন অংশীদার খন্দকার আমজাদ হোসেনের ছেলে দেলোয়ার ও সুলতান আরেফিন, মৃত-চয়েন উদ্দিন খন্দকারের ছেলে আব্দুর রউফ খন্দকার ও খন্দকার শামসুল ইসলামের স্ত্রী মোছা: মনোয়ারা তাদের অংশ লতার কাছে বিক্রি করেন। এরপর থেকে গভীর নলকূপটি লতা ও তার পরিবার ভোগদখল করে আসছে। এমতবস্থায় গত ৫আগস্ট সরকার পতনের পর সাবেক অংশীদার মৃত-মিজানুর রহমানের ছেলে খন্দকার মাহবুবুল আলম, খন্দকার মাকসুদুল কতিপয় লোকজন নিয়ে জোরপূর্বক নলকূপ দখল করে ঘরে তালা দিয়ে আবদ্ধ করে রাখে।

অভিযোগকারীর ছেলে সন্তান নেই উল্লেখ করে বলেন, আমার ভাগিরা আমার সবকিছু জোরপূর্বক জোবরদখল করার পায়তারা করছে। প্রতিনিয়তই আমাদের প্রাণনাশের হুমকি-ধামকী দিচ্ছে। নিরুপায় হয়ে আমার ছোট মেয়ে নুসরাত আরেফিন (ডটি) আগস্ট মাসে থানায় একটি সাধারণ ডায়েরী করেও এখন পর্যন্ত শান্তিপূর্ণ কোন সমাধান আমরা পাইনি। এছাড়া সন্ত্রাসীদের ভয়ভীতিতে নিজের বাড়িতেও যেতে পারছেননা। এমন সমস্যার দ্রæত সমাধানের লক্ষ্যে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে খুবই অসহায় ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই দ্রæত সঠিক তদন্ত সাপেক্ষে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান পূর্বক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করবেন এমনটাই আশা করছেন ভুক্তভোগী পরিবার।
এব্যাপারে আমজাদ হোসেনের ছেলে খন্দকার দেলোয়ার হোসেন অভিযোগ অশিকার করে মোবাইল ফোনে বলেন,তারা সবগুলো কাগজপত্র জাল করে নলকূপটি তাদের মালিকানা দাবি করছে। আমরাও নলকূপের মালিকানার সঠিক সমাধান চাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সেচ কমিটির সভাপতি মোহাইমেনা শারমীন বলেন এমন বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রতুই সমস্যাটি সমাধানে পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31